Bntv245487
২৮ অগাস্ট ২০২৬, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাপিতখালী-নতুন অফিস মহাসড়কের দুর্ভোগ ‘সাইড সোল্ডার’ বাড়ছে দুর্ঘটনা

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

মহাসড়কের সাইড সোল্ডার (রাস্তার পাশ) একাধিক জায়গায় সংস্কার না করায় যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এদিকে যানবাহনের চাপে পড়ে ছোটবড় সড়ক দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। দ্রুত ব্যবস্থা গ্রহনে কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। জানা গেছে, কক্সবাজার-চট্টগ্রামন মহাসড়ক একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই মহাসড়ক দিয়েই কক্সবাজারে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন। জনবহুল সড়কটির অধিকাংশ স্থানে বিশেষ করে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী থেকে নতুন অফিস বাজার পর্যন্ত কোথাও  সাইড সোল্ডার না থাকায় যানবাহন,পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।দেখা যায়, সড়কের নাপিতখালী-নতুন অফিস ষ্টেশনে সাইড সোল্ডার নেই বা থাকলেও তা পাহাড়ি মাটি-বালিতে ঢেকে গেছে। আবার যে সমস্ত স্থানে সাইড সোল্ডার আছে সেখান দিয়ে পথচারীও চলাচল করা খুব কঠিন। কিছু কিছু জায়গায় মূল সড়ক হতে সাইড সোল্ডার কোথাও আধাফুট আবার এক ফুট নিচু রয়েছে। নিচু থাকার কারণে একটি যানবাহন অতি দ্রুত গতিতে আসলে ছোট যানবাহন বা পথচারীদের নেমে যেতে হয় সাইড সোল্ডারে। কিন্তু সাইড সোল্ডারের এমন অবস্থার কারণে প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হয়।স্থানীয় লোকজন জানান, সড়কে সাইড সোল্ডার পুনঃসংস্কার না করায় বিশেষ করে রাতে ইজিবাইক, মটরসাইকেল ও অন্যান্য ছোটছোট যানবাহনে চলাচল করতে হিমসিম খেতে হয়। মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামপুর নাপিতখালী, নতুন অফিসের বিভিন্ন স্থানে সাইড সোল্ডারের করুন অবস্থা। এই সড়কে এমন পরিস্তিতিতে যাত্রী সাধারণ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। এ বিষয়ে দ্রুত ব্যাবস্থা গ্রহনের জন্য সড়ক বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।এবিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানান, সাইড সোল্ডারের কাজ কিছু কিছু জায়গায় চলছে, ক্রমান্বয়ে বিশেষ বিশেষ অংশে সংস্কার করা হবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার খালিশপুর এলাকা থেকে মোটরসাইকেল উদ্ধার আটক ০১

প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে খুলনা নগর বিএনপির সভা

বিএনপি কার্যালয়ে ককটেল হামলা

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলেন অনুষ্ঠিত

রোড এক্সিডেন্টে আহত সাংবাদিক আবুল মান্নান শেখ বাড়ি ফিরেছেন  

ডুমুরিয়ার টিপনা পাল পাড়ায় ব্যতিক্রমী দুর্গোৎসবের প্রস্তুতি

বিদ্যুৎ সাশ্রয় ও সৌর বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে সভা অনুষ্ঠিত

ঈদগাঁওর গ্রামীন জনপদে পাকা তালের কদর 

ঈদগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডে যুব জামায়াত কমিটি গঠন

নেপালের বন্যার স্রোতে ভারতের নদীতে ৭ লাশ

১০

দাকোপে সচেতন যুব ও নাগরিক ঐক্যের উদ্যগে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত 

১১

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

১২

ঈদগাঁওকে মডেল উপজেলা গড়তে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান ইউএনওর

১৩

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

১৪

খুলনায় বাংলাদেশ খেলাফত মজলিস নেতার ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

১৫

নেপালে বন্যায় নিয়তের সংখ্যা ৬০০: নিখোঁজ প্রায় ২০০০মানুষ

১৬

কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী  

১৭

সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা

১৮

ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে শোকসভা স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ, বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা

১৯

খুবির সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের ৫ শিক্ষার্থীকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান

২০