আবিদুর রহমান আলিফ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৫০ তম প্রয়াণ দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি, খুলনা জেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মিজ হুরে জান্নাত। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের পরিচালক উপসচিব মো: আরিফুল ইসলাম। এ অনুষ্ঠানে জাতীয় কবির জীবন, কর্ম ও সৃষ্টিশীলতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি কবির কালজয়ী গান, কবিতা ও সাহিত্যকর্ম অবলম্বনে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠান ছিল তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণামূলক।
মন্তব্য করুন