Bntv245487
২৮ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপসায় বৃত্তিপ্রাপ্ত অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ

এম মুরশীদ আলী :

রূপসায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়ক উপকরণ স্কুল ব্যাগ বিতরণী গত ২৭ আগষ্ট সকালে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক সেন্টারের অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির আয়োজনে ২০২৬-২৭ অর্থ বছর থেকে বৃত্তিপ্রাপ্ত ৬০ জন সহ ভালো রেজাল্ট করা শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ এবং প্রত্যেক স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করাতে ফুটবল বিতরণ করা হয়েছে।বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা বলছেন- দেশে বর্তমানে ডেঙ্গু জ্বরের ভয়াবহতা দেখা দিয়েছে। এক্ষেত্রে কোমলমতি শিক্ষার্থীদের রক্ষায় স্কুলের চতুরপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, রূপসায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্টের পর শিক্ষার্থীদের অনুপ্রেরণার জন্য স্কুল ব্যাগ দেওয়ার আলোচনা হয়েছে। তাছাড়া সামনে নতুন করে ফুটবল প্রতিযোগিতা আসছে, সেখানে প্রাথমিকে যারা ক্লাস ফাইভে আছে তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। খুব শীঘ্রই এই প্রতিযোগিতাটা শুরু হবে। তাদের প্র্যাকটিসের জন্য ফুটবল দেওয়া হলো। আজ আমি অবাক হলাম যে, ছোট্ট শিক্ষার্থীরা মাইক্রোফোন ধরে এতো মানুষের সম্মুখে বক্তৃতা দেওয়াতে বোঝা যায়, তারা আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়ার পেছনের শক্তি অভিভাবক ও স্কুল শিক্ষক। আমি বিশ্বাস করি শিক্ষকতা সবসময় মহান পেশা। আপনারা শিক্ষক দায়িত্বটা সঠিকভাবে পালন করছেন বলেই আজকে এই শিক্ষার্থীরা বৃত্তিপ্রাপ্ত হয়েছে। তাদের এগিয়ে নেওয়ার সাথে তার মাঝে মানবিকতাটা তৈরি করার কাজটিও আপনারা অবশ্যই করবেন। আজকের শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজ ও দেশের দায়িত্ব নিতে হলে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। এখান থেকে তোমারা শিক্ষা বয়সে মোবাইলে ভিডিও দেখা এবং নেশায় আসক্ত হওয়া থেকে বিরত রাখতে পারলে, তোমার ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় সফল হওয়া সম্ভব বলে মনে করি। প্রাথমিক শিক্ষা অফিসার (টিও) মুহা: আবুল কাশেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) মো. মাসুদ রানা ও (এটিও) আলী আকবর। এসময় অভিভাবদের মধ্যে বক্তৃতা করেন- সরদার শাহজাহান আলী এবং শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেন- প্রধান শিক্ষক মোতাহার হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবানা, শ্যামল কুমার দাস, আব্দুর সাত্তার খান, শেখ লুৎফার রহমান, জবেদা পারভীন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০