Bntv245487
২৬ অগাস্ট ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা

আবিদুর রহমান আলিফ

শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে “শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয়” শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা সকাল ১০:৪৫ ঘটিকায় প্রগতি ভবন, প্রথম আলো, কারওয়ানবাজার, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আবু ইউসুফ, সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার শামীমা পারভীন মহোদয়।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, “শিশুর নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের সামাজিক ও নৈতিক দায়িত্ব।
শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। পরিবারকে শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে তারা তাদের ভয়, সমস্যা বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা নির্দ্বিধায় অভিভাবকদের জানাতে পারে। পাশাপাশি শিশুদের অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা, জনসচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগী শিশুর প্রতি সহানুভূতিশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশু নির্যাতনের শিকার হলে বিষয়টি গোপন না রেখে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।
আলোচনা সভায় শিশু যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নির্যাতনের ঘটনা দ্রুত শনাক্তকরণ, যথাযথ কর্তৃপক্ষকে অবহিতকরণ, ভুক্তভোগী শিশুর সুরক্ষা ও মানসিক সহায়তা নিশ্চিতকরণ এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান খান, এনজিও বিষয়ক ব্যুরো, প্রধানমন্ত্রীর কার্যালয়; ড. রাশেদের রওনক খান, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়; রোকসানা সুলতানা, নির্বাহী পরিচালক, ব্রেকিং দ্য সাইলেন্স; এবং মোহাম্মদ জাহিদুল ইসলাম, পরিচালক, ব্রেকিং দ্য সাইলেন্স। এছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশেষজ্ঞ, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২

পুলিশের ধাওয়া খেয়ে গাঁ’জা’বাহী মাইক্রোবাস পুকুরে, উদ্ধার ৯ বস্তা গাঁ’জা

নাপিতখালী-নতুন অফিস মহাসড়কের দুর্ভোগ ‘সাইড সোল্ডার’ বাড়ছে দুর্ঘটনা

বটিয়াঘাটা উপজেলার বিরাট মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি প্রথম সভা

ধলেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় আহত রূপসার সাংবাদিক মান্নান শেখ

খুলনা জেলার উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান

নারী উদ্যোক্তাদের প্রচার-প্রসার এ সহায়তা: গাজীপুর জেলা প্রশাসক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৫০ তম প্রয়াণ দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

ইউজিসিতে নতুন দায়িত্ব পেলেন খুকৃবির উপাচার্য ড. আসাদুজ্জামান সরকার

ঈদগাঁওতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বদলীর আবেদন যাচাই বাচাই কমিটি গঠিত 

১০

অবসরপ্রাপ্তদের ভাতা প্রদানের চেক প্রদান করেন খুলনা জেলা প্রশাসক

১১

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ 

১২

মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ তেরখাদার কিশোর রায়হান

১৩

শুক্রবার সেলস্ কার্যক্রম বন্ধ রাখতে হবে —মোঃ আরিফুর রহমান

১৪

নেপালে মৃ’তের সংখ্যা বেড়ে ৪৬৯

১৫

কেশবপুরে এসএসসি ফলাফল মূল্যায়ন ও করণীয় নির্ধারণ-২০২৬ অনুষ্ঠিত

১৬

ঈদগাঁওতে দারুন নাজাত ছিদ্দিকিয়া কুরআন মাদ্রাসায় সবক অনুষ্ঠান সম্পন্ন 

১৭

সাংসদ লবি ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল

১৮

ভারুয়াখালীতে ফসলী জমিতে ফের ধানের চারা রোপনের চেষ্টা

১৯

রূপসায় বৃত্তিপ্রাপ্ত অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ

২০