Bntv245487
২৬ অগাস্ট ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা, দোয়া ও কুইজ প্রতিযোগিতা

জি. এম. ফিরোজ, ডুমুরিয়া

খুলনার ডুমুরিয়া উপজেলার ৬২ নং আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম, আদর্শ এবং ইসলামের শান্তি ও প্রগতির শিক্ষা নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি হামদ-নাত, স্বরচিত কবিতা আবৃত্তি এবং মহানবী (সা.)-এর জীবনভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রব আকুন্জী। বিশেষ অতিথি ছিলেন শফিকুল আকুন্জী, জিয়াউর রহমান টিটু ও জামিলা সুলতানা।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মো. রহমাতুল্লাহ আকুন্জীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া সুলতানা।এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপাল-তিব্বতে নিখোঁজরা ৩৫ দেশের নাগরিক, নি’হ’ত ছাড়াল ৩০০

কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন 

ধামইরহাটে আত্রাই নদীতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু 

কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতির দুই ছেলেকে বেধড়ক মারপিট; থানায় অভিযোগ

সাংবাদিককে হেনস্তা,(বিআইডব্লিউটিএ) খুলনা ড্রেজিং বিভাগের কর্মকর্তাকে বদলি

কয়রায় মাদক মামলায় সাজাপ্রাপ্তসহ ৭ আসামি আদালতে প্রেরণ

কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার, গুলির ঘটনায় ০৪ জন গ্রেফতার

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ও যৌথ প্রচেষ্টার বিকল্প নেই: ইউএও সবিতা সরকার

এক ঝাঁক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ঈদগাঁও উপজেলা ছাত্রদল 

১০

ফুলতলা যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ – এ মিলাদুন্নবী( স,)পালিত 

১১

খুলনা জেলা প্রশাসকের আয়োজনে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী আলোচনা সভা দোয়া অনুষ্ঠান

১২

বাগেরহাটে যৌথ অভিযানে ৫৫টি ছুরিসহ গ্রেফতার ১১

১৩

খুলনায় ঘেরে ভাসছিল যুবকের লাশ! নিখোঁজ রনির মরদেহ বলে সন্দেহ

১৪

দীর্ঘবছর পর ঈদগাঁও মাইজ পাড়া নাসী খালের উপর দৃষ্টিনন্দন ব্রীজ

১৫

ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর ‘যাচাইকৃত কর্মী শিক্ষা শিবির’ অনুষ্ঠিত

১৬

সুনামগঞ্জ হক মার্কেটে ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস এর উদ্বোধন করেন এড. নূরুল ইসলাম নূরুল এমপি

১৭

নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন

১৮

দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন

১৯

কয়রায় শিক্ষকের বিরুদ্ধে জুয়ার ‘মাস্টার এজেন্ট’ হিসেবে কাজ করার অভিযোগ

২০