ডেস্ক :
গত ২৬ তারিখ বেলা অনুমান ১১.২০ এর সময় খুলনা সদর থানাধীন টুটপাড়া পুলিশ ফাঁড়ী এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিরা ভিকটিম মোঃ মাসুদ শেখ(৪৫) কে গুলি করে। উক্ত গুলির ঘটনার রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে খুলনা সদর থানা পুলিশ।ঘটনার পরপরই খুলনা সদর থানা পুলিশ টুটপাড়া কোন এলাকায় গুলির ঘটনা ঘটেছে তার তথ্য সংগ্রহ করার জন্য এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য ধারাবাহিক অভিযান শুরু করে।এরই ধারাবাহিকতায় ২৬ আগস্ট ২০২৬ খ্রিঃ বিকাল ১৬.৩৫ ঘটিকার সময় খুলনা থানা পুলিশ জানতে পারে যে,অত্র থানাধীন দারোগাপাড়া মহিউদ্দিন লেন সাকিনস্থ বাসা হোল্ডিং নং-৪৪/৪, জনৈক কে এম আলী ইমতিয়াজ(৬৮) এর ৪র্থ তলার বিল্ডিং এর ২য় তলার মাঝের ফ্লাটের ভিতর গুলির ঘটনা ঘটেছে। পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গুলির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত আসামী ১। খান কুব্বাত আলী(৬০) কে এবং এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ১। মোছাঃ সামছুন নাহার(৫০), ২। কেএম আবির হাসান(২৪) ও ৩। রফিকুল ইসলাম টুকু (৬১)দেরকে গ্রেফতার করে।
অভিযানে গ্রেফতারকৃত আসামি খান কুব্বাত আলীর হেফাজত হতে উদ্ধারঃ-
১। বিভিন্ন মডেলের ০৩(তিন) টি বিদেশী পিস্তল। ২। বিভিন্ন মডেলের ০৬(ছয়) টি ম্যাগাজিন। ৩। বিভিন্ন মডেলের ০৮(আট) টি তাজা গুলি। ৪। ০২(দুই) টি চাইনিজ কুড়াল ৫। ০১(এক) টি চাপাতী। ৬। ০১(এক) টি লোহার তৈরী রামদা। ৭। ০১(এক) টি ইলেট্রিক শক স্টেন গান। ৮। ০১(এক) টি কাঠের বাটযুক্ত ছোরা। ৯। ০১(এক) টি পিতলের তৈরী রড। উদ্ধারকৃত বিদেশী পিস্তল, অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় খুলনা সদর থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ সংক্রান্তে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
মন্তব্য করুন