Bntv245487
২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় ঘেরে ভাসছিল যুবকের লাশ! নিখোঁজ রনির মরদেহ বলে সন্দেহ

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার দৌলতপুরে একটি ঘের থেকে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরনের প্যান্ট ও বেল্ট দেখে স্থানীয়রা ধারণা করছেন এটি গত ৩ দিন ধরে নিখোঁজ থাকা মণিরুল ইসলাম রনির মরদেহ।বুধবার (২৬ আগস্ট ২০২৬) রাত ৭টা ১০ মিনিটের দিকে দৌলতপুর থানাধীন কার্তিককুল পশ্চিমপাড়া বাইপাস এলাকার নাসিরের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ঘেরের পানিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন। তারা দ্রুত ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানান। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।উদ্ধারের সময় যুবকের বয়স আনুমানিক ২৩ বছর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহের পরনে থাকা প্যান্ট ও কোমরের বেল্ট দেখে স্থানীয় কয়েকজনের ধারণা, এটি গত ২৩ আগস্ট থেকে নিখোঁজ থাকা মণিরুল ইসলাম রনির মরদেহ হতে পারে।মণিরুল ইসলাম রনি মহেশ্বরপাশা পশ্চিমপাড়া, ঘোষপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।তবে উদ্ধার হওয়া মরদেহটি রনিরই কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।দৌলতপুর থানার এক কর্মকর্তা বলেন, “আইনগত প্রক্রিয়া শেষে মরদেহের পরিচয় নিশ্চিত করা হবে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তাও তদন্ত করে দেখা হচ্ছে।রনির নিখোঁজের খবর পেয়ে তার পরিবার থানায় জিডি করেছিল। এখন ঘের থেকে লাশ উদ্ধারের খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপাল-তিব্বতে নিখোঁজরা ৩৫ দেশের নাগরিক, নি’হ’ত ছাড়াল ৩০০

কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন 

ধামইরহাটে আত্রাই নদীতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু 

কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতির দুই ছেলেকে বেধড়ক মারপিট; থানায় অভিযোগ

সাংবাদিককে হেনস্তা,(বিআইডব্লিউটিএ) খুলনা ড্রেজিং বিভাগের কর্মকর্তাকে বদলি

কয়রায় মাদক মামলায় সাজাপ্রাপ্তসহ ৭ আসামি আদালতে প্রেরণ

কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার, গুলির ঘটনায় ০৪ জন গ্রেফতার

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ও যৌথ প্রচেষ্টার বিকল্প নেই: ইউএও সবিতা সরকার

এক ঝাঁক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ঈদগাঁও উপজেলা ছাত্রদল 

১০

ফুলতলা যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ – এ মিলাদুন্নবী( স,)পালিত 

১১

খুলনা জেলা প্রশাসকের আয়োজনে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী আলোচনা সভা দোয়া অনুষ্ঠান

১২

বাগেরহাটে যৌথ অভিযানে ৫৫টি ছুরিসহ গ্রেফতার ১১

১৩

খুলনায় ঘেরে ভাসছিল যুবকের লাশ! নিখোঁজ রনির মরদেহ বলে সন্দেহ

১৪

দীর্ঘবছর পর ঈদগাঁও মাইজ পাড়া নাসী খালের উপর দৃষ্টিনন্দন ব্রীজ

১৫

ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর ‘যাচাইকৃত কর্মী শিক্ষা শিবির’ অনুষ্ঠিত

১৬

সুনামগঞ্জ হক মার্কেটে ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস এর উদ্বোধন করেন এড. নূরুল ইসলাম নূরুল এমপি

১৭

নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন

১৮

দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন

১৯

কয়রায় শিক্ষকের বিরুদ্ধে জুয়ার ‘মাস্টার এজেন্ট’ হিসেবে কাজ করার অভিযোগ

২০