Bntv245487
২৭ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন

কয়রা (খুলনা) আলামিন ইসলাম 

টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন। এতে আবারও বনের নদী-খালে ছুটবে জেলেদের নৌকা। মাছ ও কাঁকড়া আহরণে প্রস্তুতি নিচ্ছেন সুন্দরবননির্ভর জেলে ও বনজীবীরা। সুন্দরবন খোলার দিন যত ঘনিয়ে আসছে, খুলনার কয়রায় ততই বাড়ছে কর্মচাঞ্চল্য।ইতোমধ্যে কেউ জাল মেরামত করছেন, কেউ নৌকা সংস্কার ও নতুন নৌকা তৈরির কাজে ব্যস্ত। আবার কেউ মাছ ও কাঁকড়া ধরার প্রয়োজনীয় সরঞ্জাম গোছাচ্ছেন। দীর্ঘদিন পর সুন্দরবনে প্রবেশের সুযোগ পাওয়ায় বননির্ভর মানুষের মধ্যে ফিরেছে নতুন কর্মব্যস্ততা ও প্রত্যাশা।বন বিভাগ সূত্রে জানা গেছে, মাছ ও বন্যপ্রাণীর প্রজনন নির্বিঘ্ন রাখা এবং সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষায় গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটকসহ সব ধরনের প্রবেশ ও মাছ-কাঁকড়া আহরণ বন্ধ রাখা হয়েছে। নিষেধাজ্ঞার এই সময়ে জেলে ও বনজীবীরা নিজেদের নৌকা মেরামত, নতুন নৌকা তৈরি, জাল বোনা ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করেছেন।সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের সদস্য সচিব সাইফুল ইসলাম বলেন, “সুন্দরবন ঘিরে স্থানীয়ভাবে নৌকা তৈরি ও মেরামতের মতো ছোট শিল্প গড়ে ওঠা উপকূলীয় অর্থনীতির জন্য ইতিবাচক। এতে জেলেরা সহজে প্রয়োজনীয় নৌযান পাচ্ছেন, পাশাপাশি স্থানীয় শ্রমিকদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।”রাজনীতিবিদ ও সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দীন হাওলাদার বলেন, সুন্দরবননির্ভর মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান উৎস মাছ ও কাঁকড়া আহরণ। দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞার পর বন খুলে দেওয়ায় জেলে ও বনজীবীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে সরকারি নিয়ম মেনে মাছ ও কাঁকড়া আহরণ করতে হবে।স্থানীয় জেলেরা জানান, নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ সময় আয়-রোজগার বন্ধ থাকায় অনেক পরিবারকে আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়েছে। ১ সেপ্টেম্বর সুন্দরবন খুললে তারা আবার নদী-খালে মাছ ও কাঁকড়া আহরণ করে সংসারের খরচ চালাতে পারবেন বলে আশা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২

পুলিশের ধাওয়া খেয়ে গাঁ’জা’বাহী মাইক্রোবাস পুকুরে, উদ্ধার ৯ বস্তা গাঁ’জা

নাপিতখালী-নতুন অফিস মহাসড়কের দুর্ভোগ ‘সাইড সোল্ডার’ বাড়ছে দুর্ঘটনা

বটিয়াঘাটা উপজেলার বিরাট মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি প্রথম সভা

ধলেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় আহত রূপসার সাংবাদিক মান্নান শেখ

খুলনা জেলার উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান

নারী উদ্যোক্তাদের প্রচার-প্রসার এ সহায়তা: গাজীপুর জেলা প্রশাসক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৫০ তম প্রয়াণ দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

ইউজিসিতে নতুন দায়িত্ব পেলেন খুকৃবির উপাচার্য ড. আসাদুজ্জামান সরকার

ঈদগাঁওতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বদলীর আবেদন যাচাই বাচাই কমিটি গঠিত 

১০

অবসরপ্রাপ্তদের ভাতা প্রদানের চেক প্রদান করেন খুলনা জেলা প্রশাসক

১১

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ 

১২

মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ তেরখাদার কিশোর রায়হান

১৩

শুক্রবার সেলস্ কার্যক্রম বন্ধ রাখতে হবে —মোঃ আরিফুর রহমান

১৪

নেপালে মৃ’তের সংখ্যা বেড়ে ৪৬৯

১৫

কেশবপুরে এসএসসি ফলাফল মূল্যায়ন ও করণীয় নির্ধারণ-২০২৬ অনুষ্ঠিত

১৬

ঈদগাঁওতে দারুন নাজাত ছিদ্দিকিয়া কুরআন মাদ্রাসায় সবক অনুষ্ঠান সম্পন্ন 

১৭

সাংসদ লবি ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল

১৮

ভারুয়াখালীতে ফসলী জমিতে ফের ধানের চারা রোপনের চেষ্টা

১৯

রূপসায় বৃত্তিপ্রাপ্ত অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ

২০