Bntv245487
২৭ অগাস্ট ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিককে হেনস্তা,(বিআইডব্লিউটিএ) খুলনা ড্রেজিং বিভাগের কর্মকর্তাকে বদলি

ডেস্ক :

খুলনায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্তা ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগের পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) খুলনা ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলামকে বদলি করা হয়েছে।সম্প্রতি জারি করা এক অফিস আদেশে তাকে খুলনা থেকে ঢাকায় প্রধান প্রকৌশলীর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।সরকারি অফিসে নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে খুলনা ড্রেজার বেইজে যান ৭১ টেলিভিশনের খুলনা প্রতিনিধি সাংবাদিক রাজু হাওলাদার। অভিযোগ রয়েছে, সেখানে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার পাশাপাশি তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বি আই ডব্লিউ টি এর খুলনা ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম একপর্যায়ে সাংবাদিক রাজু হাওলাদারকে অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগও ওঠে। ঘটনাটি নিয়ে অভিযোগ ও আলোচনা-সমালোচনার মধ্যেই রবিউল ইসলামের বদলির আদেশ আসে।অফিস আদেশ অনুযায়ী, মো. রবিউল ইসলামকে খুলনা ড্রেজিং বিভাগ থেকে সরিয়ে ঢাকায় প্রধান প্রকৌশলীর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। গত ২০ আগস্ট ২০২৬ তারিখে জারি করা আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়।সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া কিংবা হেনস্তার অভিযোগ নতুন নয়। তবে সরকারি দপ্তরে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকের পেশাগত স্বাধীনতা এবং দায়িত্বশীল আচরণ—দুই পক্ষেরই নিশ্চিত করা জরুরি।সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে অপমানের অভিযোগের পরই রবিউল ইসলামের বদলির আদেশ আসায় বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।যদিও অফিস আদেশে বদলির কারণ হিসেবে প্রশাসনিক স্বার্থের কথা উল্লেখ করা হয়েছে, তবে অভিযোগের ঘটনার পরপরই এই বদলি হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২

পুলিশের ধাওয়া খেয়ে গাঁ’জা’বাহী মাইক্রোবাস পুকুরে, উদ্ধার ৯ বস্তা গাঁ’জা

নাপিতখালী-নতুন অফিস মহাসড়কের দুর্ভোগ ‘সাইড সোল্ডার’ বাড়ছে দুর্ঘটনা

বটিয়াঘাটা উপজেলার বিরাট মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি প্রথম সভা

ধলেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় আহত রূপসার সাংবাদিক মান্নান শেখ

খুলনা জেলার উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান

নারী উদ্যোক্তাদের প্রচার-প্রসার এ সহায়তা: গাজীপুর জেলা প্রশাসক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৫০ তম প্রয়াণ দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

ইউজিসিতে নতুন দায়িত্ব পেলেন খুকৃবির উপাচার্য ড. আসাদুজ্জামান সরকার

ঈদগাঁওতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বদলীর আবেদন যাচাই বাচাই কমিটি গঠিত 

১০

অবসরপ্রাপ্তদের ভাতা প্রদানের চেক প্রদান করেন খুলনা জেলা প্রশাসক

১১

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ 

১২

মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ তেরখাদার কিশোর রায়হান

১৩

শুক্রবার সেলস্ কার্যক্রম বন্ধ রাখতে হবে —মোঃ আরিফুর রহমান

১৪

নেপালে মৃ’তের সংখ্যা বেড়ে ৪৬৯

১৫

কেশবপুরে এসএসসি ফলাফল মূল্যায়ন ও করণীয় নির্ধারণ-২০২৬ অনুষ্ঠিত

১৬

ঈদগাঁওতে দারুন নাজাত ছিদ্দিকিয়া কুরআন মাদ্রাসায় সবক অনুষ্ঠান সম্পন্ন 

১৭

সাংসদ লবি ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল

১৮

ভারুয়াখালীতে ফসলী জমিতে ফের ধানের চারা রোপনের চেষ্টা

১৯

রূপসায় বৃত্তিপ্রাপ্ত অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ

২০