Bntv245487
২৯ অগাস্ট ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলেন অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি 

জাতীয়তাবাদি দল বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুর ১২ টায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আয়োজনে শহরের উপজেলা মিলনায়তন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।পূজা উদযাপন ফ্রন্ট বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আহবায়ক গোপেশ দেবনাথের সভাপতিত্বে ও সদস্য সচিব সুমন চক্রবর্তীর সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক অশোক তালুকদার।সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস, সম্মেলনের উদ্বোধক সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রাজন তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আইনজীবি সহকারী সমিতির সদস্য সুমন কান্তি রায়,ফতেপুর নওয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার রায়,রাকেশ হাজং প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার বক্তব্যের শুরুতেই স্মরণ করেন স্বাধীনতার ঘোষক,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের মহিয়ষী নারী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তিনি বলেন দলের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় গত ছয়মাসে গ্রাম পর্যায়ে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ,খাল কাটা কর্মসূচী গ্রহনসহ অবকাঠামো উন্নয়নে যে ভূমিকা রেখে যাচ্ছেন তা অবিস্মরণীয়। বিগত সরকার দেশের অর্থনীতির যে জীর্ণদশা করে রেখে গিয়েছিল সেই অবস্হা থেকে অর্থনীতির চালিকাশক্তিকে সঠিক জায়গাতে নিয়ে আসা কঠিন একটি কাজ।তিনি আরো বলেন আমাদের বিএনপির সরকার প্রধান তারেক রহমান সম্প্রীতির এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের সমধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। তিনি সুনামগঞ্জ জেলার ১২ টি উপজেলার সংখ্যালঘুদের মন্দির,গীর্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান,শশ্মানঘাট,আখড়া সংরক্ষণ,নিরাপত্তা বিধান ও উন্নয়নে কাজে সরকারের মাধ্যমে সকলের পাশে থেকে উন্নয়ন কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে অঞ্জন কুমার রায়কে সভাপতি,মানিক লাল দাসকে সিনিয়র সহ-সভাপতি ও সুমন চক্রবর্তীকে সাধারন সম্পাদক করে বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আংশিক পূর্নাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার খালিশপুর এলাকা থেকে মোটরসাইকেল উদ্ধার আটক ০১

প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে খুলনা নগর বিএনপির সভা

বিএনপি কার্যালয়ে ককটেল হামলা

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলেন অনুষ্ঠিত

রোড এক্সিডেন্টে আহত সাংবাদিক আবুল মান্নান শেখ বাড়ি ফিরেছেন  

ডুমুরিয়ার টিপনা পাল পাড়ায় ব্যতিক্রমী দুর্গোৎসবের প্রস্তুতি

বিদ্যুৎ সাশ্রয় ও সৌর বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে সভা অনুষ্ঠিত

ঈদগাঁওর গ্রামীন জনপদে পাকা তালের কদর 

ঈদগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডে যুব জামায়াত কমিটি গঠন

নেপালের বন্যার স্রোতে ভারতের নদীতে ৭ লাশ

১০

দাকোপে সচেতন যুব ও নাগরিক ঐক্যের উদ্যগে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত 

১১

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

১২

ঈদগাঁওকে মডেল উপজেলা গড়তে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান ইউএনওর

১৩

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

১৪

খুলনায় বাংলাদেশ খেলাফত মজলিস নেতার ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

১৫

নেপালে বন্যায় নিয়তের সংখ্যা ৬০০: নিখোঁজ প্রায় ২০০০মানুষ

১৬

কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী  

১৭

সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা

১৮

ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে শোকসভা স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ, বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা

১৯

খুবির সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের ৫ শিক্ষার্থীকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান

২০