খুলনা,নিজস্ব প্রতিনিধি
১৪ই সেপ্টেম্বর বেলা বারোটায় সিএসএস হোপ টেকনিক্যাল ইনস্টিটিউট এবং হোপ পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ‘নিরাপদ খুলনা চাই’-এর কেন্দ্রীয় সভাপতি সরদার বাদশা। পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির হলরুমে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান অধ্যক্ষ (প্রিন্সিপাল) মোহাম্মদ আব্দুল সালাম শরীফ। এ সময় উভয় প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসএস হোপ টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষা খাতের মনিটরিং অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম এবং চাকরি স্থাপন কর্মকর্তা এস এম শাহিন ইকবাল।এছাড়াও নিরাপদ খুলনা চাই-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি খান, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, সদর থানার সদস্য সচিব কার রেজাউল আমিন সাবু, রূপসা উপজেলা শাখার সদস্য মোহাম্মদ সাবির খান ও মোহাম্মদ রাজন শেখ এবং নিরাপদ খুলনা চাই-এর মিডিয়া সেলের সদস্য নাজমুল হাসানসহ আরও অনেকে। পরিদর্শন শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের বিভিন্ন ল্যাব ও কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।
মন্তব্য করুন