Bntv245487
১২ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

ঈদগাঁও, নিজস্ব প্রতিনিধি এম আবু হেনা সাগর

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে ঈদগাঁও উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সারাদেশের সঙ্গে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেন্দ্রীয় নির্দেশনার পর পরই ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য ও কার্যকর পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।উক্ত কর্মসূচিতে ঈদগাঁও উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, শিক্ষকসমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সচেতন জনসাধারণ স্বতঃ স্ফূর্তভাবে অংশ নেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ঈদগাঁও বাজার ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে নেমে পড়েন। এসময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্যে জানানো হয় যে, এডিস মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাড়ির আঙ্গিনা, ড্রেন ও নালা, জলাশয়, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, হাট-বাজার এবং ব্যবসাপ্রতিষ্ঠানের চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি আবর্জনামুক্ত ও নিরাপদ ঈদগাঁও উপজেলা গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। উল্লেখ্য যে, অভিযানটি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত তিনমাস ব্যাপী সপ্তাহে একদিন করে প্রতি শনিবার চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল এম আবু হেনা সাগর, চুনতি থেকে ফিরে 

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬: সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি

খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন

কেশবপুরের গৌরীঘোনা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াজ গাজী আর নেই 

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১১

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১২

আড়ংঘাটায় অসহায় মানুষের মাঝে ৯ মেট্রিক টন চাল বিতরণ!বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা!

১৩

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির পক্ষ থেকে আড়ংঘাটায় ১০০০ পরিবারে খাদ্য সহায়তা।

১৫

কেশবপুরে যুবসমাজের মাঝে ফুটবল উপহার দিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলমগীর ছিদ্দিক

১৬

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

১৭

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

১৮

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত,

১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুবির নিরাপত্তার প্রহরীর মৃত্যু : উপাচার্যের গভীর শোক প্রকাশ

২০