Admin
১০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“খুলনায় নবাগত পুলিশ সুপারের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আন্তরিক মতবিনিময়: নির্বাচন ও নিরাপত্তার ক্ষেত্রে দৃঢ় অঙ্গীকার”

বিএনটিভি ২৪, স্টাফ রিপোর্টার :

গত ০৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে খুলনা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত পুলিশ সুপার মহোদয় আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিত হন। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
মুক্ত আলোচনায় উপস্থিত সাংবাদিকবৃন্দ খুলনা জেলার বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি আগত সংসদ নির্বাচন সম্পর্কে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করার সাথে সাথে পুলিশের করণীয় সম্পর্কে মূল্যবান পরামর্শ প্রদান করেন।
পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মহোদয় সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী, চাঁদাবাজদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা জানান। একই সাথে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য উপস্থিত সকলের সাহায্য কামনা করেন।

তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে। নির্বাচনী পরিবেশ নষ্ট করার যে কোন অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এ ব্যাপারে তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। তিনি পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের এক হয়ে কাজ করার আশা ব্যক্ত করেন । সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি নিরাপদ ও মাদকমুক্ত খুলনা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উক্ত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জনাব এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার- (প্রশাসন ও অর্থ), জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, (সি-সার্কেল), জনাব খাইরুল আনাম, বিপিএম -সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১০

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১২

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৩

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৪

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৫

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৬

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৭

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৮

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৯

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

২০