Bntv245487
১০ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় পরিবারের মায়ায় বাঁধা ১২ অতিথি পাখি

জি. এম. ফিরোজ, ডুমুরিয়া:

বিলের শ্যাওলার মধ্যে মায়ের মৃতদেহের পাশে অসহায়ভাবে ডাকছিল ১২টি ছোট্ট পাখির ছানা। মাছ ধরতে গিয়ে সেই দৃশ্য দেখে মায়া হলো ডুমুরিয়ার কৃষ্ণনগর গ্রামের শান্তিরাম সরকারের (৬০)। ছানাগুলোকে বাড়িতে নিয়ে এসে স্ত্রী মল্লিকা সরকারের হাতে তুলে দেন তিনি। সেই থেকে শুরু হয় তাদের নতুন জীবন। প্রায় পাঁচ মাস ধরে সন্তানের মতো যত্নে বড় করে তোলা সেই অতিথি পাখিগুলো এখন পরিবারেরই সদস্য। বিশাল বিলডাকাতিয়া বিল পাশে থাকলেও তারা ছেড়ে যেতে চায় না আশ্রয়দাতা পরিবারকে।শান্তিরাম সরকার জানান, গত জুন মাসে রাতে বিলডাকাতিয়ায় মাছ ধরতে গিয়ে ছানাগুলোকে দেখতে পান। মা পাখিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি ছানাগুলো বাড়িতে নিয়ে আসেন। এরপর স্ত্রী মল্লিকা ও ছেলে মধু সরকার মিলে তাদের লালন-পালন শুরু করেন।
মল্লিকা সরকার বলেন, “আমি ওদের নিজের সন্তানের মতো যত্ন করি। মুরগির ফিড ও ভাত খাইয়ে বড় করেছি। লাখ টাকা দিলেও একটিও বিক্রি করব না।” এখন পাখিগুলো বাড়ির চারপাশে দেশি হাঁসের মতো ঘুরে বেড়ায়। ঘটনাটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ পাখিগুলো দেখতে শান্তিরাম সরকারের বাড়িতে ভিড় করছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরাও এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। তবে বতমান ৯টি হাঁস পাখি বেঁচে আছে। ২ নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোজিৎ বালা বলেন, পাখিগুলোর প্রতি পরিবারের মমতা প্রশংসনীয়। একই সঙ্গে তিনি পাখিগুলোর নিরাপত্তা ও যত্ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া গ্রামের কৃতী সন্তান ও সাবেক পুলিশ কর্মকর্তা এ. এম. কামরুল ইসলাম বলেন, অতিথি পাখি শিকার না করে তাদের প্রতি মায়া-মমতা দেখানো জরুরি। এই পরিবারটির উদ্যোগ অন্যদেরও পাখি রক্ষায় অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।তবে ডুমুরিয়া বন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, বন্য অতিথি পাখি ব্যক্তিগতভাবে আটকে বা পালন করে রাখা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়; পাখিগুলোকে অবমুক্ত করতে হবে। ফলে পাখিগুলোর নিরাপত্তা ও বন্য পরিবেশে ফেরানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

২

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

৩

চরবানিয়ারী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আলমগীর হোসেন, ঘোষণা করলেন যুগান্তকারী নির্বাচনী ইশতেহার

৪

কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

৫

ডুমুরিয়ায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখমের অভিযোগ বাঁশের লাঠি ও কুড়ালের আঘাত, দা নিয়ে ধাওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ

৬

কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য ‍র‌্যালি অনুষ্ঠিত : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি

৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন বিষয়ক কর্মশালা পেশাগত দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে নতুন মূল্যায়ন পদ্ধতি : ইউজিসি সদস্য

৮

পাইকগাছার লস্করে গণকবরস্থান প্রতিষ্ঠা ও মসজিদ উন্নয়নে আলোচনা সভা

৯

সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য, জিম্মি বনজীবীরা; নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন

১০

পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

পাইকগাছায় শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক গাছের চারা বিতরণ

১২

ইসলামাবাদে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার মেশিন ও বালু জব্দ

১৩

দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও !!

১৪

প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম

১৫

৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত

১৬

ধামইরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত

১৭

ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন

১৮

দাকোপে সুন্দরবন সংলগ্ন রিসোর্টগুলো পরিদর্শনকরেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

১৯

তারেক রহমানের খুলনা আগমন ঘিরে রঘুনাথপুরে বিএনপির প্রস্তুতি সভা, সড়কে মিছিল

২০