Bntv245487
১৫ নভেম্বর ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় গোবরেই সোনার খনি!

জিএম ফিরোজ ডুমুরিয়া  ১২ গরুর বর্জ্যে মাসে আয় ৫০ হাজার টাকাএক কেজি কেঁচো দিয়ে শুরু, এখন মাসে ৫ টন জৈব সার উৎপাদন | অবসরপ্রাপ্ত শিক্ষক আমান উল্লাহর ‘গ্রিন অ্যাগ্রো ফার্ম’ বর্জ্যকে করেছে সম্পদ গোয়ালের গোবর, যা অনেকের কাছে বর্জ্য—সেই গোবরই এখন আয়ের সোনালি উৎস। মাত্র এক কেজি কেঁচো আর নিজের গোয়ালের গোবর দিয়ে শুরু করে মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় করছেন খুলনার ডুমুরিয়ার ৩নং রুদাঘরা ইউনিয়নের মধুগ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক জি. এম. আমান উল্লাহ। তাঁর গড়ে তোলা ‘গ্রিন অ্যাগ্রো ফার্মে’ প্রতি মাসে উৎপাদিত হচ্ছে প্রায় পাঁচ টন কেঁচো সার। ছোট্ট উদ্যোগটি এখন স্থানীয় কৃষিতে জৈব সারের নতুন সম্ভাবনা তৈরি করেছে।শুরুটা হয়েছিল মাত্র তিন হাজার টাকার বিনিয়োগে। মাটির চাড়ি কিনে এক কেজি কেঁচো সংগ্রহ করে নিজের গরুর গোবর দিয়ে সার তৈরি শুরু করেন তিনি। প্রথমে বাড়ির গাছপালায় সেই সার ব্যবহার করেন। ভালো ফল পাওয়ায় বাড়তে থাকে চাহিদা। ২০১৪ সালে উদ্যোগটিকে বাণিজ্যিক রূপ দেন। গড়ে তোলেন ১৮টি চেম্বার ও ২২টি চাড়ির খামার।বর্তমানে ১২-১৩টি গরুর গোবর ব্যবহার করে তৈরি হচ্ছে এই সার। শ্রমিক ও বিদ্যুৎ খরচ বাদে মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় হয় বলে জানান আমান উল্লাহ। ২৫ কেজির বস্তা ৩৮০ টাকা দরে ডুমুরিয়াসহ আশপাশের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। শিগগিরই ৫ ও ১০ কেজির প্যাকেট বাজারজাত করার পরিকল্পনাও রয়েছে তাঁর।খামারের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, গোবর প্রক্রিয়াজাত করার সময় উৎপন্ন গ্যাস পরিবারের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ একই গোবর থেকে মিলছে জৈব সার ও রান্নার জ্বালানি। পাশাপাশি খামারে থাকা চারটি দুধেল গাভি থেকে প্রতিদিন ২০-২৫ কেজি দুধ বিক্রি হচ্ছে।আমান উল্লাহর এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষি সংশ্লিষ্টরাও। ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নাজমূল হুদা বলেন, উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মাটিতে জৈব সারের ব্যবহার গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ বাড়লে স্থানীয় কৃষক ও কৃষি—উভয়ই উপকৃত হবে।অবহেলিত গোবরকে সম্পদে পরিণত করে আমান উল্লাহ দেখিয়েছেন, বড় পুঁজি নয়—সঠিক পরিকল্পনা ও পরিশ্রমই হতে পারে স্বাবলম্বী হওয়ার পথ। তাঁর ‘গ্রিন অ্যাগ্রো ফার্ম’ গ্রামীণ অর্থনীতিতে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব কৃষির এক আশাব্যঞ্জক দৃষ্টান্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোকখালীর গোমাতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন, সভাপতি এড.শিমুল মনোনীত

১

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যােগে শিশুকিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরন

২

ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার।

৩

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ

৪

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ

৫

ঈদগাঁও উপজেলা জামায়াতের নতুন আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী

৬

পাইকগাছায় বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিতমোঃ শফিয়ার রহমান পাইকগাছা

৭

খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ভার

৮

এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার

৯

গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই

১০

খুলনা নগরভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ যুবক আটক

১১

কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত

১২

পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী

১৩

গাজীপুরে এসআরবির অভিযানে গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেপ্তার

১৪

খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে গুলি বিনিময়, পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

১৫

যশোর ঝিকরগাছায় ওয়ান শুটার গান সহ যুবক গ্রেপ্তার।

১৬

ধামইরহাটে হিন্দু সম্প্রদায় নানা আয়োজনে সূর্য পুজা অনুষ্ঠিত হয়

১৭

ডুমুরিয়ায় পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যাচেষ্টা

১৮

ডুমুরিয়ায় গোবরেই সোনার খনি!

১৯

সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।

২০