Bntv245487
১৮ নভেম্বর ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার।

মোঃমামুন হোসেন,ফরিদগঞ্জ প্রতিনিধিঃ-চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে স্থানীয় এক সাবেক ইউপি চেয়ারম্যান ও দলের বিভিন্ন স্তরের পদধারী নেতা রয়েছেন।সোমবার (১৬ নভেম্বর ২০২৬) রাতে ফরিদগঞ্জ থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. রাকিবুল হাসান ও মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।অভিযানে গ্রেফতারকৃতরা হলেন , চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, হাসান আবদুল হাই (৫৫) গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য মজিবুর রহমান ভূঁইয়া (৩৭) এবং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মাহবুব শেখ (৩২)।পুলিশ সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় সকল ধরনের নাশকতা ঠেকাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী বিরোধী আইনে নিয়মিত মামলা দায়ের করে মঙ্গলবার(১৭ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের গোপন নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোকখালীর গোমাতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন, সভাপতি এড.শিমুল মনোনীত

১

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যােগে শিশুকিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরন

২

ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার।

৩

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ

৪

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ

৫

ঈদগাঁও উপজেলা জামায়াতের নতুন আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী

৬

পাইকগাছায় বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিতমোঃ শফিয়ার রহমান পাইকগাছা

৭

খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ভার

৮

এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার

৯

গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই

১০

খুলনা নগরভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ যুবক আটক

১১

কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত

১২

পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী

১৩

গাজীপুরে এসআরবির অভিযানে গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেপ্তার

১৪

খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে গুলি বিনিময়, পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

১৫

যশোর ঝিকরগাছায় ওয়ান শুটার গান সহ যুবক গ্রেপ্তার।

১৬

ধামইরহাটে হিন্দু সম্প্রদায় নানা আয়োজনে সূর্য পুজা অনুষ্ঠিত হয়

১৭

ডুমুরিয়ায় পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যাচেষ্টা

১৮

ডুমুরিয়ায় গোবরেই সোনার খনি!

১৯

সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।

২০