Bntv245487
১৭ নভেম্বর ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন খুলনা:- ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান অর্থনৈতিকভাবে দেশের যে ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করা হয়েছে, যার ফলে আজ সাধারণ গ্রাহকরা ব্যাংকে টাকা পাচ্ছেন না ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান অর্থনৈতিকভাবে দেশের যে ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করা হয়েছে, যার ফলে আজ সাধারণ গ্রাহকরা ব্যাংকে টাকা পাচ্ছেন না সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।তথ্যমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে যে ভয়াবহ লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার প্রকৃত চিত্র এখনো আমরা জাতিকে পুরোপুরি বোঝাতে পারিনি।বর্তমান সরকারের গণমাধ্যমনীতির কথা তুলে ধরে আন্দালিভ রহমান বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। তিনি দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং অতীতের লুটপাটের প্রকৃত চিত্র সংবাদমাধ্যমে জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানান।খেলাপি ঋণের পরিমাণ ৬ থেকে ১০ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিকদার ব্রাদার্স, এস আলম, বেক্সিমকো ও নাবিল গ্রুপসহ বিভিন্ন গোষ্ঠীর অনিয়ম ও লুটপাটের কারণে আজ ব্যাংকিং খাতের এই করুণ দশা। বর্তমান সরকারের ওপর এই সংকটের দায় চাপানোর অপচেষ্টা করা হলেও এর প্রকৃত কারণগুলো সংবাদমাধ্যমে তুলে ধরা উচিত। এছাড়া বিদ্যুৎ খাতে অতিরিক্ত মূল্যে বা ওভারপ্রাইসিংয়ের মাধ্যমে রাষ্ট্রের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের লুটপাটের চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব গ্রহণ করেছেন।গণমাধ্যমের স্বাধীনতা ও অনিবন্ধিত অনলাইন পোর্টাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিকৃত সংবাদ এবং উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্যকে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনটি রাখার চেষ্টা করা হচ্ছে। গত দুই বছরে ফেসবুকে গালিগালাজের যে অপসংস্কৃতি তৈরি হয়েছে, তা রোধ করা হবে। পাশাপাশি অনিবন্ধিত অনলাইন পোর্টাল থেকে শুরু করে যারা ‘ফেক নিউজ’ প্রচার করছে, তাদের কীভাবে থামানো যায়—সে বিষয়ে সরকার কাজ করছে। এছাড়া নিবন্ধিত গণমাধ্যমগুলোর স্থায়ী মর্যাদা, বিজ্ঞাপন প্রাপ্তি এবং নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও ব্যবহারবান্ধব (ইউজার ফ্রেন্ডলি) করা হবে বলেও জানান তিনি।গ্রহণযোগ্যতা গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, তিন বছর আগে সংবাদ প্রকাশ বা স্ট্যাটাস লেখার আগে সাংবাদিকদের যেভাবে আতঙ্কে থাকতে হতো, বর্তমান সরকার সেই পরিস্থিতি আর রাখেনি।কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাদের এ ধরনের কার্যক্রম দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে তাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সাংগঠনিক তৎপরতা আমরা দেখছি না।তিনি আরও বলেন, এ ধরনের অপতৎপরতা চালিয়ে তারা খুব একটা ফায়দা পাবে বলে মনে হয় না। জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। ডিসেম্বরে আওয়ামী লীগের সভানেত্রী দেশে ফিরবেন—এমন প্রচারণাকে ‘রাজনৈতিক ব্লাফ’ অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ধামাচাপা দিতেই পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।বিগত ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে গণমাধ্যম ও ব্যবসায়ীদের একটি অংশের ভূমিকার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, এত মিডিয়া নিয়ন্ত্রণ ও দমনপীড়ন চালিয়েও তারা ক্ষমতায় টিকতে পারেনি। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, একজন মালিকের একাধিক গণমাধ্যমের মালিকানা না রাখার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। বিগত সময়ে যারা সীমা লঙ্ঘন করে গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের বিচার সমাজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, দলটির রাজনীতিই ছিল প্রতিশোধপরায়ণতা। ১৯৭৫-এর বিষয়টিকে পুঁজি করে তারা দীর্ঘ সময় প্রতিশোধের রাজনীতি করেছে। ফ্যাসিস্ট শক্তি কোনোভাবেই যেন আর ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের জীবন আবারও বিপন্ন হবে। জুলাইয়ের চেতনাকে সমুন্নত রেখে গণতন্ত্র ও বস্তুনিষ্ঠ সমালোচনার ধারা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনএ সময় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু ও সদস্য সচিব ইফতেখার মাহমুদসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোকখালীর গোমাতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন, সভাপতি এড.শিমুল মনোনীত

১

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যােগে শিশুকিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরন

২

ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার।

৩

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ

৪

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ

৫

ঈদগাঁও উপজেলা জামায়াতের নতুন আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী

৬

পাইকগাছায় বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিতমোঃ শফিয়ার রহমান পাইকগাছা

৭

খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ভার

৮

এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার

৯

গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই

১০

খুলনা নগরভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ যুবক আটক

১১

কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত

১২

পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী

১৩

গাজীপুরে এসআরবির অভিযানে গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেপ্তার

১৪

খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে গুলি বিনিময়, পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

১৫

যশোর ঝিকরগাছায় ওয়ান শুটার গান সহ যুবক গ্রেপ্তার।

১৬

ধামইরহাটে হিন্দু সম্প্রদায় নানা আয়োজনে সূর্য পুজা অনুষ্ঠিত হয়

১৭

ডুমুরিয়ায় পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যাচেষ্টা

১৮

ডুমুরিয়ায় গোবরেই সোনার খনি!

১৯

সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।

২০