নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ড শিক্ষার্থীদের দক্ষতা, মেধা ও মনন বিকাশে অনন্য ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের উচিত বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে অধিকহারে অংশগ্রহণ করা।ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যোগে জেলা পযায়ে জাতীয় শিশুকিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মো; মাহবুবুর রহমান এ কথা বলেন।ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারমিলনায়তনে ১৭ নভেম্বর (মঙ্গলবার) দুপুর দুই টায় উপপরিচালক সরওয়ার আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মো: ফজল করিম।উপজেলা পর্যায়ের বিজয়ী তিন শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে প্রাণবন্ত প্রতিযোগিতায় ৭ ইভেন্টে ২০ গ্রুপে ৬০জন প্রতিযোগী উত্তীর্ণ হয়েছে।তারা পরবতীতে বিভাগীয়ও জাতীয় পর্যয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিভাগীয় প্রতিযোগিতার তারিখ ঘোষিত হলে সবাইকে জানিযে দেয়া হবে বলে জানানো হয়।
মন্তব্য করুন