নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের অ্যাডভোকেট মোশারফ হোসেন শিমুল।মঙ্গলবার (১৭ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেন।বোর্ডের আদেশে বলা হয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা ২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে। পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাস পর্যন্ত কমিটির মেয়াদ বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল জলিল, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ আবদুর রহমান এবং শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মুবিনুল হক।সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন শিমুল বলেন, “গোমাতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এই দায়িত্ব যেমন আমার জন্য সম্মানের, তেমনি বিশাল দায়িত্বও। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
মন্তব্য করুন