Bntv245487
১৯ নভেম্বর ২০২৬, ১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী:

আবিদুর রহমান আলিফ:-খুলনা বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নাধীন ইউজিসির হিট প্রকল্পের আওতায় ‘ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট অ্যান্ড অডিট কমপ্লায়েন্স আন্ডার দ্য হিট প্রজেক্ট’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।গণিত ডিসিপ্লিনের সিমুলেশন ল্যাবে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় তিনি বলেন, প্রকল্পের সফল বাস্তবায়নে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মনীতি অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিতভাবে বাজেট প্রণয়ন, অর্থের যথাযথ ব্যবহার এবং ক্রয় ও অডিট কার্যক্রমে প্রচলিত বিধিবিধান মেনে চলতে হবে।আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী দিনে আর্থিক ব্যবস্থাপনা, ক্রয়প্রক্রিয়া ও অডিট কমপ্লায়েন্সের বিভিন্ন দিক তুলে ধরেন ইউজিসির হিট প্রকল্পের প্রকিউরমেন্ট স্পেশালিস্ট মোঃ রেজাউল ইসলাম। পরে বিকালে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের এসপিএম টিমের সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, দুই নেতা নিহত

১

পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

২

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী:

৩

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ব্রোঞ্জ জয়, খুলনার গর্ব সানজা তাবাসসুম!

৪

পোকখালীর গোমাতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন, সভাপতি এড.শিমুল মনোনীত

৫

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যােগে শিশুকিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরন

৬

ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার।

৭

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ

৮

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ

৯

ঈদগাঁও উপজেলা জামায়াতের নতুন আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী

১০

পাইকগাছায় বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিতমোঃ শফিয়ার রহমান পাইকগাছা

১১

খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ভার

১২

এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার

১৩

গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই

১৪

খুলনা নগরভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ যুবক আটক

১৫

কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত

১৬

পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী

১৭

গাজীপুরে এসআরবির অভিযানে গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেপ্তার

১৮

খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে গুলি বিনিময়, পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

১৯

যশোর ঝিকরগাছায় ওয়ান শুটার গান সহ যুবক গ্রেপ্তার।

২০