মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি :-পাইকগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে গদাইপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সন্ধ্যায় গদাইপুর বাজারে বিক্ষোভ মিছিল শেষে বাজারের মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য বেনজীর আহমেদ লালের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সরদার ফারুক আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক আলাউদ্দীন রাজা, বিএনপি নেতা জিএম মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু সালেহ মোঃ ইকবাল, সাধারণ সম্পাদক শিক্ষক বাবর আলী গোলদার,সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম তারিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহর আলী, কৃষক দল নেতা জবেদ মেম্বার, আজিজুর রহমান আজু, মেম্বার কাজী আবুল বাশার খোকা, শেখ সুমন আহমেদ, কাজী এসতাগফুরুল্লাহ, শেখ রফিকুল, শাহিনুর রহমান, শেখ সাইফুল, গাজী মোস্তফা, আজহারুল ইসলাম, আঃ গণি প্রমুখ।বক্তারা তাদের বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
মন্তব্য করুন