Admin
২ জানুয়ারী ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিন দিনের মধ্যে ব্যানার-পোস্টার সরাবে বিএনপি

নিজেস্ব প্রতিনিধি:তিন দিনের মধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশের সব জায়গা থেকে ব্যানার-পোস্টার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দলের চেয়ারপারসন সদ্য মরহুম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে টানানো ব্যানার-পোস্টার ছাড়া বাকি সব ধরনের ব্যানার-পোস্টার সরিয়ে নিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক হয়। এতে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন ব্যানার-পোস্টার সরানোর কার্যক্রম উদ্বোধন করেন রিজভী।এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে ব্যানার-পোস্টার সরানোর কাজ শুরুর নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামান, দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবীন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, ছাত্রদলের রাজু আহমেদ, ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ব্যানা-পোস্টার রাজনৈতিক মতপ্রকাশের মাধ্যম হলেও এসব লাগানোর কারণে শহরের সৌন্দর্য ও নান্দনিকতা নষ্ট ও বিঘ্নিত হচ্ছে। এসব লাগাতে গিয়ে কারও অধিকার যাতে বিঘ্ন না হয়, সে জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন। আমরা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সবাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ব্যানার-পোস্টার সরানোর কাজ শুরু করেছি। ম্যাডামের মৃত্যুতে শোকের-ব্যানার পোস্টার হয়তো আরো কয়েক দিন থাকবে।রিজভী বলেন, ‘আমরা ইতোমধ্যে বৈঠক করে দায়িত্ব ভাগ করে নিয়েছি। কোনো কর্মসূচি শেষ হলে নিজে থেকেই তার ব্যানার-পোস্টার সরানোর কাজ হওয়া উচিত। আমরা সেই লক্ষ্যেই ঢাকা মহানগরীতে আজকে শুরু করলাম। সারা দেশে এটি চলবে। আমরা আশা করছি তিন দিনের মধ্যে সারা দেশ থেকে ব্যানার-পোস্টার সরিয়ে ফেলব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১১

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১২

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৩

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৪

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৫

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৬

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৭

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৮

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১৯

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

২০