Admin
২০ জানুয়ারী ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে মহিলা দলের আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রায়হান শেখ, মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মোল্লাহাট উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার শিকদার শপিং কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক রেনজিনা আহমেদ প্রিয়াংকা। তিনি বলেন, মোল্লাহাটে মহিলা দলের কোন কমিটি ছিল না বা কোন কার্যক্রম ছিল না, মহিলাদের সবসময় পিছিয়ে রাখা হয়েছে। এই কমিটির হাত ধরে মোল্লাহাটে জাতীয়তাবাদী মহিলা দলকে সুসংগঠিত ও উজ্জীবিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলকে বিপুল ভোটে বিজয়ী করার সর্বাত্মক চেষ্টা করা হবে এবং মোল্লাহাটের প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়া হবে।সদস্য সচিব নিলুফা ইয়াসমিন লেলি’র পরিচালনায় উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের নেত্রী মুরশিদা খানম, হাজেরা খানম রত্না, রিতা বেগম, শিল্পী বেগম, মুরশিদা খানম, ডালিয়া বেগম, প্রিয়াংকা ইয়াসমিন, সীমা আক্তার, মাহমুদা আক্তার মুন্নি, জয়তুন বেগম, সোনাই বিবি, নাজনীন আক্তার, ময়না খানম, লতিফা বেগম, হীরা খানম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

১০

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

১১

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

১২

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

১৪

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১৫

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১৭

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৮

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৯

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

২০