Admin
২০ জানুয়ারী ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা-১: সুনীল শুভ রায়ের ১২ দফা ইশতেহার ঘোষণা

নিজেস্ব প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে সম্মিলিত জাতীয় জোট মনোনীত প্রার্থী সুনীল শুভ রায় ১২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ইশতেহার ঘোষণা করেন।১২ দফা ইশতেহার ঘোষণা করে আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার আশা করছেন শুভ।খুলনায় এই প্রথম কোনো সংসদ সদস্য প্রার্থীর পক্ষ থেকে ইশতেহার ঘোষণা করা হলো। তিনি এবার ধার করা প্রতীক ‘মোমবাতি’ নিয়েই নির্বাচনী মাঠে রয়েছেন, যেটি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রতীক। ওই আসনে ইসলামী ফ্রন্টের কোনো প্রার্থী না থাকায় সুনীল শুভ রায়কে মোমবাতি প্রতীকে নির্বাচন করার জন্য দেওয়া হয়েছে বলেও জানান তিনি।সংবাদ সম্মেলনে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা হবে এবং রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা সম্পূর্ণ দূর করাসহ মোট ১২ দফা ইশতেহার ঘোষণা করেন শুভ।অন্যান্য দফার মধ্যে রয়েছে দাকোপ ও বটিয়াঘাটার সর্বস্তরের জনগণের সম্পূর্ণ নিরাপত্তা এবং মৌলিক সব অধিকার যথাযথভাবে উপভোগ করার নিশ্চয়তা বিধান করা হবে; দাকোপ ও বটিয়াঘাটাকে সম্পূর্ণভাবে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, দখলদারি এবং মাদকমুক্ত করা হবে; প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে দাকোপ ও বটিয়াঘাটাকে চুরি, ডাকাতি, ছিনতাইমুক্ত এলাকায় পরিণত করার সর্বাত্মক চেষ্টা করা হবে; পর্যটন শিল্পের ব্যাপক বিকাশসহ পরিবেশগত সুবিধাকে কাজে লাগিয়ে বিভিন্ন শিল্প কারখানা স্থাপনে বিনিয়োগকারীদের আকৃষ্ট করে শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় বেকার সমস্যা দূর করতে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হবে; যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পানখালি ও পোদ্দারগঞ্জ ঘাটে সেতু নির্মাণসহ জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ স্থানে সেতু-কালভার্ট নির্মাণের সর্বাত্মক চেষ্টা করা হবে; নদীভাঙন রোধে স্থায়ী কার্যকর ব্যবস্থা, ভরাট নদী বা খাল খনন করাসহ খনন করা নদী বা খালের দুই পাশে বনায়নের ব্যবস্থা হবে; একই সঙ্গে ওইসব স্থানে গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে ভূমিহীনদের বাসস্থানের ব্যবস্থা, খনন করা নদী বা খালের পানি কৃষিকাজে সেচ ব্যবস্থার মাধ্যমে ব্যবহারের সুযোগ সৃষ্টি, প্রয়োজন অনুসারে নতুন রাস্তা নির্মাণ ও পাকাকরণ করা হবে এবং বিদ্যমান সড়কের সংস্কার ও পুনঃনির্মাণ নিশ্চিত করা, যেসব এলাকায় সুপেয় পানীয় জলের অভাব রয়েছে, সেসব জায়গায় প্রকল্পের মাধ্যমে প্লান্ট নির্মাণ করে প্লান্ট থেকে পাইপের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে কার্যকর ব্যবস্থা, এই দুই উপজেলায় একাধিক মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও মহাবিদ্যালয় সরকারি করার উদ্যোগ নেওয়া হবে, চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে উপজেলার হাসপাতাল গুলোতে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ, পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং প্রত্যেক ইউনিয়নে স্বাস্থ্য সেবাকেন্দ্র স্থাপনের ব্যবস্থা, দাকোপ ও বটিয়াঘাটা উপজেলায় জনগণের সেবাদানকারী সব অফিস দুর্নীতিমুক্ত করা, জনগণ যাতে স্বাচ্ছন্দ্যে তাদের নাগরিক সেবা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা এবং প্রতিবছর অন্তত একবার এলাকাভিত্তিক কিংবা উপজেলাভিত্তিক জনগণের সরাসরি অংশগ্রহণে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক সমাবেশ আয়োজনের মাধ্যমে জনপ্রতিনিধিদের জবাবদিহির ব্যবস্থা করা হবে। এ ছাড়া জনগণের অভিযোগ কিংবা দাবি উত্থাপনের সুযোগ এবং উন্নয়নের ক্ষেত্রে জনসাধারণের পরামর্শ গ্রহণ এবং তা বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।সংবাদ সম্মেলনে সুনীল শুভ রায় বলেন, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। কিন্তু অভিজ্ঞতা থেকে নেওয়ার আছে অনেক কিছু। সংবাদ সম্মেলনে বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা জাতীয় পার্টি (রওশন) ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

১০

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

১১

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

১২

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

১৪

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১৫

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১৭

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৮

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৯

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

২০