Admin
২৬ জানুয়ারী ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় ধানের শীষের সমর্থনে যুবদলের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত

মোল্লা ইকবাল হুসাইন, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি :খুলনা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলালের নির্বাচনী প্রচারণা জোরদার করতে দিঘলিয়ায় যুবদলের উদ্যোগে এক প্রস্তুতিমূলক নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় দিঘলিয়া ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড কার্যালয়ে দিঘলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।দিঘলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কুদরত-ই-এলাহী স্পিকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের ঘরে ঘরে প্রার্থীর বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কেন্দ্রভিত্তিক শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।দিঘলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. আবুল হাসান, বিএনপি নেতা আল আমিন মোড়ল, যুবনেতা সামসুল আরেফিন হৃদয়, হুমায়ন কবির শেখ ও জিহাদুল ইসলাম।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন খান মাইনুল ইসলাম রকি, শেখ হারুন-অর-রশিদ, মেহেদী হাসান, মো. শাহেদ হোসেন, দিপু মোড়ল, রকীব শেখ, হাবিবুর রহমান, সাব্বির হোসেন, জিহাদ খাঁন, রিয়াজ ও বাদল খাঁনসহ স্থানীয় যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।সভার সৌজন্যে ছিলেন খান মাইনুল ইসলাম রকি। সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১০

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১১

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১২

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

১৩

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

১৪

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

১৫

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

১৬

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

১৭

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৮

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১৯

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

২০