৬ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় আজিজুল বারী হেলালের পক্ষে মহিলা দলের নির্বাচনী উঠান বৈঠক

মোল্লা ইকবাল হুসাইন  দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলালের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিটে সেনহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখার আয়োজনে হাজিগ্রাম মোড়লপাড়া এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।সেনহাটি ইউনিয়ন ২নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী কোহিনুর রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিঠু। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলালকে বিজয়ী করতে হলে তৃণমূল পর্যায়ে নারীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা মোশাররফ হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কুদরত-ই-ইলাহী স্পীকার।এছাড়াও উপস্থিত ছিলেন সরদার ওয়াহিদুজ্জামান খোকন, খন্দকার ফারুক হোসেন, মোল্লা মাহমুদুল হাসান মিঠু, হাসিবুর রহমান সাদ্দাম, আ: হাই বিশ্বাস, আসাদুর রহমান, সোহেল পারভেজ কাকন, শামীম আহমেদ, আ: রশিদ শেখ, সোয়াইব হোসেন রানা, সরদার মতিয়ার রহমান, মোতাহার হোসেন, মিজানুর রহমান, আ: সালাম শেখ, আজাদ সরদার, আসাদুজ্জামান সরদার, খান মো. মুরাদ, তৌহিদ ফাহিম এবং সাইফুল ইসলাম সান্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।উঠান বৈঠকে স্থানীয় মহিলা দল নেত্রীদের মধ্যে নাছিমা বেগম, আফরোজা খাতুন, জোছনা বেগম, মাবিয়া বেগম ও রিক্তা বেগমসহ বিপুল সংখ্যক নারী কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।সভা শেষে বক্তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রতিটি ঘরে ঘরে আজিজুল বারী হেলালের বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির ৭৫তম সভা অনুষ্ঠিত:

স্মৃতিবিজড়িত জনপদ ঐতিহ্যবাহী ঈদগাঁও…..

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

১০

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

১২

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১৩

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১৪

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১৫

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১৬

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৭

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৮

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৯

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

২০