bntv24
৯ মার্চ ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় পেট্রোল ও অকটেন সংকট, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

স্টাফ রিপোর্টার ,খুলনা:খুলনার ডুমুরিয়া উপজেলায় পেট্রোল ও অকটেন সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকরা। উপজেলার খর্ণিয়া এলাকায় অবস্থিত মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা‌ চালকদের হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছেরবিবার (৮ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, ফিলিং স্টেশনের পাম্পে “পেট্রোল নাই” ও “অকটেন নাই” লেখা নোটিশ টাঙানো রয়েছে। ফলে জ্বালানি নিতে আসা মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকরা দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি না পেয়ে ফিরে যাচ্ছেন।স্থানীয় কয়েকজন মোটরসাইকেল চালক জানান, হঠাৎ করেই পেট্রোল ও অকটেন না থাকায় তারা চরম সমস্যার মুখে পড়েছেন। দৈনন্দিন কাজকর্ম, অফিস-আদালত ও ব্যবসায়িক কাজে চলাচল ব্যাহত হচ্ছে।তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে দেশে জ্বালানির কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে “জ্বালানি নেই” বলে নোটিশ টাঙিয়ে পরিস্থিতিকে জটিল করে তুলছে। এতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী চালকরা। তারা মনে করেন, প্রশাসনিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হলে এ ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি বন্ধ হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১০

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১২

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৩

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৪

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৫

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৬

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৭

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৮

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৯

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

২০