bntv24
১৩ মার্চ ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:
‎খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেছেন, কুরআনের আইনই পারে ইনসাফ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। মাহে রমজান মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। রমজান কুরআন নাজিলের মাস হওয়ার কারণেই এ মাসের মর্যাদা এত বেশি। কুরআনের বাণীর ভিত্তিতে ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে হবে।
‎তিনি বলেন, রমজান হলো তাকওয়া বা খোদাভীতির মাস। আমরা কি সত্যিই খোদাভীতি অর্জন করতে পেরেছি? ভিজিএফ ও ভিজিডির মালামাল পাওয়ার কথা হতদরিদ্র মানুষের। কিন্তু আমরা কি তাদের কাছে সঠিকভাবে সেই কার্ড পৌঁছে দিতে পেরেছি, নাকি অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছি—এটা আমাদের ভেবে দেখতে হবে।‎তিনি আরও বলেন, আমাদের প্রত্যেককে একদিন সব কিছুর জবাব দিতে হবে। তাই কুরআনের আইন মেনে সকল কাজের ফয়সালা করলে সমাজে অন্যায় ও অনিয়ম দূর হবে। প্রধান অতিথি সবাইকে কুরআনের আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।‎‎গতকাল শুক্রবার (২৩ মার্চ) বাদ আসর দিঘলিয়া এম এ মজিদ সরকারি ডিগ্রি কলেজ মাঠে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‎দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, খুলনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলার সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল।এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, সেক্রেটারি তাসলিম হাসান টুটুল, বিশিষ্ট আলেম মাওলানা মুজিবুর রহমান, দিঘলিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, সেক্রেটারি মোঃ বদিউজ্জামান আজাদ, কর্মপরিষদ সদস্য হাফেজ সাইফুল ইসলাম, মোঃ মুরাদুর রহমান, খেলাফত মজলিশ নেতা শেখ গোলাম রহমান মিজানুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১০

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১২

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৩

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৪

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৫

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৬

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৭

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৮

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৯

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

২০