bntv24
৮ এপ্রিল ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে নগরীর ফাতিমা উচ্চ বিদ্যালয়ে অভিযোগ বাক্স স্থাপন অনুষ্ঠানের উদ্বোধনঃ

ডেক্স :
অদ্য ০৮ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় কেএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার এর উদ্যোগে নবলোক ও ওয়াটার এইড এর সহায়তায় নগরীর ফাতিমা উচ্চ বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘Complaint Box Initiative Against Gender-Based Violence’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।প্রধান অতিথির বক্তব্যে মাননীয় কমিশনার মহোদয় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই নিজেদের সৎ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সমাজে কোথাও কোনো অন্যায়, সহিংসতা বা হয়রানির ঘটনা ঘটলে তা গোপন না রেখে সাহসের সঙ্গে জানাতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে এই অভিযোগ বাক্স (Complaint Box) স্থাপন করা হয়েছে, যাতে তোমরা নির্ভয়ে নিজেদের সমস্যার কথা জানাতে পারো। তোমাদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তোমরা সরাসরি পুলিশকে জানাতে পারো অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ যোগাযোগ করতে পারো। ইহাছাড়া সামাজিক যোগযোগ তথা ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে কেই হয়রানি বা ব্লাকমেইল করলে বা করার চেষ্টা করলে উক্ত বিষয়ে তোমরা সিআইডি সাইবার পুলিশ সেন্টারে অভিযোগ করতে পারো। পুলিশ সবসময় তোমাদের পাশে রয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সহিংসতামুক্ত ও আস্থাপূর্ণ শিক্ষাঙ্গন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।এসময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা; নবলোকের ডিরেক্টর ফাহমিদা সুলতানা, আব্দুল্লাহ আল মামুন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সায়েদুর রহমান-সহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে:আবহাওয়া অধিদপ্তর

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত

কাঁচামরিচের দাম বেড়ে কেজি ৪০০ টাকা

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

পোকখালী গোমাতলীর দক্ষিণ চরপাড়ার চলাচল সড়কের মরণ দশা, জনদূর্ভােগ চরমে

রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন

১০

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

১১

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

১২

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

১৩

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

১৪

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

১৫

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

১৬

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

১৭

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

১৮

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

২০