১৮ এপ্রিল ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজ ইস্যুতে টানাপোড়েন: তেলের দামে বড় পতন, আবারও ঊর্ধ্বগতির শঙ্কা

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। হরমুজ প্রণালি সাময়িকভাবে উন্মুক্ত রাখার ঘোষণা এবং যুদ্ধবিরতি ঘিরে ইতিবাচক সংকেতের জেরে এ পতন ঘটে।শুক্রবার লেনদেনে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৯ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৩৮ ডলারে নেমে আসে, যা গত ১০ মার্চের পর সর্বনিম্ন।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, লেবানন-ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতির সময় প্রণালিটি ‘সম্পূর্ণ খোলা’ থাকবে। এই ঘোষণাকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নৌপথটি ‘পূর্ণ চলাচলের জন্য প্রস্তুত’।তবে তিনি একই সঙ্গে ইরানি বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকার কথাও জানান।তবে শনিবার অবস্থান আংশিক পরিবর্তন করে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে চলাচলে সীমাবদ্ধতা বজায় থাকবে। এতে বাজারে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে যেকোনো বাধা সরবরাহ সংকট তৈরি করে তেলের দাম দ্রুত বাড়িয়ে দিতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।এদিকে, যুদ্ধবিরতির সময়সীমা (২২ এপ্রিল) ঘনিয়ে আসার প্রেক্ষাপটে পাকিস্তান নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার উদ্যোগ নিচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।অন্যদিকে, জাহাজ ট্র্যাকিং প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, শনিবার হরমুজে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে। যদিও যুদ্ধের আগে যে স্বাভাবিক গতি ছিল, তার তুলনায় এখনো অনেক কম।বিশ্লেষকদের মতে, পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে। ফলে তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি।সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

কেশবপুরে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত নেই মশা নিধণের কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক:

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

১০

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

১২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

১৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

১৪

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

১৫

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

১৯

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০