২৪ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় চুরি হওয়া মোটরসাইকেল আড়াই বছর পর উদ্ধার, ব্যবহারে পুলিশ সদস্য

রাসেল আহমেদ:খুলনা মহানগরী থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল আড়াই বছর পর উদ্ধার হয়েছে। তবে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি ব্যবহার করছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক সদস্য—এ তথ্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ সদস্যের দাবি, তিনি বাগেরহাট থেকে নিলামের মাধ্যমে বাইকটি কিনেছেন।ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর রাতে খুলনা সদর থানা এলাকা থেকে লাল-সাদা রঙের একটি ইয়ামাহা ফেজার মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মালিক মেহেদী আল মাহমুদ শরীফ ৬ সেপ্টেম্বর একজনকে নামধারী ও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। দীর্ঘদিনেও বাইকটি উদ্ধার না হওয়ায় তদন্ত কার্যক্রম স্থবির হয়ে পড়ে।চলতি বছরের ৫ এপ্রিল নগরীর বৈকালী এলাকার একটি পেট্রোলপাম্পে নিজের মোটরসাইকেলটি দেখতে পান শরীফ। পরে সেটি শনাক্ত করে আটকে দিলে চালক ইসরাফিল জানান, বাইকটি তিনি কেএমপির এক সদস্যের কাছ থেকে নিয়েছেন।অভিযোগ রয়েছে, কেএমপির ওই সদস্য আজিজ বাগেরহাট থেকে নিলামের মাধ্যমে মাত্র ১৭ হাজার টাকায় মোটরসাইকেলটি কেনেন। যদিও বাইকটির বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছেন মূল মালিক।ঘটনার পর শরীফ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করে।খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার রায় বলেন, মোটরসাইকেলটির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। একটি চুরির মামলা রয়েছে, অন্যদিকে নিলামের দাবি এসেছে। এ কারণে বিষয়টি আদালতের কাছে পাঠানো হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।বাগেরহাট আদালতের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, একটি সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে মোটরসাইকেলটি নিলাম করা হয়েছিল। তবে নিলামের আগে প্রকৃত মালিকানা যাচাই করা হয়েছিল কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে নামোটরসাইকেলের মালিক শরীফ বলেন, ইঞ্জিন ও চেসিস নম্বর অনুযায়ী বাইকটি তারই। চুরির পর মামলা করা সত্ত্বেও কীভাবে এটি নিলামে বিক্রি হলো, তা তার বোধগম্য নয়। তিনি বলেন, “নিজের বাইক ফেরত পেতে এখন আমাকে আদালতে যেতে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।এ ঘটনায় চুরি হওয়া সম্পদ নিলাম প্রক্রিয়া এবং সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি এখন আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ার শলুয়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী ২৫ ডিসেম্বর, প্রস্তুতি চলছে

১

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির ঈদগাঁও থানা পরিদর্শন

২

২ নং কলাতলা ইউনিয়নে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আজীম শরীফের ব্যাপক গণসংযোগ, মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ

৩

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।

৪

ঈদগাঁওতে স্যাতঁ স্যাতেঁ ময়লার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্কে এলাকাবাসী

৫

কেশবপুরের ভায়না গ্রামে আলহাজ্ব মনিরুল ইসলাম মনু’র উঠান বৈঠক

৬

কক্সবাজারে শিক্ষক সমিতির সম্মেলন শনিবার, আসছেন কেন্দ্রীয় নেতারা 

৭

কেশবপুরে উপাচার্য রফিকুল ইসলাম-এর সংবর্ধনা প্রদান উপলক্ষে প্রস্তুতি সভা

৮

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্রদের মাঝে গাজী ফারুকের মশারি বিতরণ

৯

একসঙ্গে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে প্রত্যাহার

১০

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

১১

বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

১২

ডুমুরিয়ায় ৪০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারিশাহপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার কমিটির ২২তম সভা অনুষ্ঠিত:

১৪

ডুমুরিয়ার রংপুরে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় আব্দুর রব রাব্বি খান

১৫

সা-আদ গ্রুপের বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে ঈদগাঁওতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত 

১৬

কেশবপুরের বড়েঙ্গা মাদ্রাসার সহ-সভাপতির মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াসের মৃত্যুতে ঈদগাঁও প্রেস ক্লাবের শোক

১৮

ডুমুরিয়ায় ভারতীয় হুইস্কিসহ আটক তিতাস, মাদক কারবারের অভিযোগ শোলঘাতিয়া কালীমন্দিরের পাশে অভিযান, হ্যান্ডব্যাগে মিলল ৬ বোতল ভারতীয় হুইস্কি

১৯

শেখ রাসেল স্মৃতি সংসদ,মহেশখালী উপজেলা কমিটি অনুমোদন

২০