ডেস্ক রিপোর্ট: কেএমপি’র হরিণটানা থানার একটি টিম হরিণটানা থানাধীন মোস্তফার মোড় হতে কৈয়া বাজার গামী রাস্তার খৈয়াতলা রেল ব্রীজ এর পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট করা কালীন ২৫/০৫/২০২৬ খ্রিঃ ১৪.৪০ ঘটিকায় আসামী মোঃ ওমর ফারুক @ ফারুক ভূইয়া (৪০), পিতা-মৃত শাহজাহান ভূইয়া, সাং-বড়হড়, থানা-উল্লাহপাড়া, জেলা-সিরাজগঞ্জ, এ/পি সাং-ডুমুরিয়া ওয়াবদার মাথা, ডুমুরিয়া বাজারের পাশে মনির সাহেবের বাড়ির ভাড়াটিয়া, ০৯ নং ওয়ার্ড, ইউপি-ডুমুরিয়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা এর হেফাজত হইতে ০২ (দুই) কেজি গাঁজা সহ হাতে নাতে ধৃত করেন। এই সংক্রান্তে হরিণটানা থানার মামলা নং-০৮, তাং-২৫/০৫/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) রুজু করা হয়েছে।
মন্তব্য করুন