৫ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি

রেলওয়ে পশ্চিম জোনের নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশনে ঢাকাগামী ট্রেনগুলোর যাত্রাবিরতি না থাকায় ঢাকা যাতায়াতের ক্ষেত্রে এলাকার বিপুলসংখ্যক মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছে। যাত্রীরা দ্রুত এই রেল স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়েছেন। জানা গেছে, মোট ১১টি উপজেলা নিয়ে বিশাল নওগাঁ জেলা গঠিত। এই বৃহত্তম জেলার মধ্যে আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশনটি ভৌগোলিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্টেশনের উত্তরে নওগাঁর রাণীনগর উপজেলা, পশ্চিমে রাজশাহীর বাগমারা উপজেলা, দক্ষিণে নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলা ও পূর্বদিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা অবস্থিত। আর এই উপজেলাগুলোর বেশির ভাগ মানুষ ট্রেনযোগে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে আহসানগঞ্জ রেল স্টেশনটি ব্যবহার করে থাকে। কেননা আহসানগঞ্জ স্টেশনটি হলো এই বিশাল প্রত্যন্ত এলাকার মানুষদের কাছে নিকটতম রেল স্টেশন। প্রতিদিন এ অঞ্চলের অসংখ্য মানুষ বিভিন্ন জরুরি কাজে ঢাকা যাতায়াত করে। ঢাকাগামী মোট ৯টি ট্রেন এই স্টেশনের ওপর দিয়ে প্রতিদিন যাতায়াত করে। ব্রডগেজ লাইনের ট্রেনগুলো হলো চিলাহাটি এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস।মিটারগেজ লাইনের ট্রেনগুলো হলো লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস। এর মধ্যে শুধু নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের আত্রাইয়ে যাত্রাবিরতি রয়েছে। অন্যগুলোর যাত্রাবিরতি নেই।বিশাল এলাকার বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের ক্ষেত্রে মাত্র দুটি ট্রেন পর্যাপ্ত নয়। প্রতিদিন অনেক ঢাকাগামী যাত্রী টিকিট পায় না। টিকিট না পেয়ে প্রতিদিন অসংখ্য যাত্রীর ফেরত যেতে হয়। আর যেসব যাত্রীর ঢাকা যাওয়া অতি জরুরি তারা স্ট্যান্ডিং টিকিট কেটে প্রায় আট ঘণ্টার জার্নি কষ্ট করে দাঁড়িয়ে থেকে ঢাকা যান।ট্রেনযাত্রী মো. খোরশেদ আলম, ইলিয়াছ আহমেদ, মীম, দীনা, মৌ, তিথি, সুমি, পারভেজ গান্ধাভী, নিয়ামত আলী বাবু, আল আমিন মিলন বলেন, জরুরি প্রয়োজনে প্রায় সময় ঢাকা যাতায়াত করতে হয়, যে দুটি ট্রেনের যাত্রাবিরতি আছে, যাত্রীর সংখ্যা অনেক বেশি তার টিকিট পাওয়া যায় না।
এজন্য ঢাকা যাতায়াতের ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত দারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে, ঢাকাগামী অন্য ট্রেনগুলোর আহসানগঞ্জ রেল স্টেশনে যাত্রাবিরতি দিলে এ সমস্যার সমাধান হবে। আহসানগঞ্জ স্টেশন সূত্রে জানা গেছে, প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব আয় সরকারি খাতে জমা পড়ে এই স্টেশন থেকে যা, আশপাশের অন্য রেল স্টেশন থেকে অনেক বেশি।নওগাঁ-০৬( আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু বলেন, সমগ্র নওগাঁ জেলার মধ্যে আত্রাইয়ের আহসানগঞ্জ রেল স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন। আশপাশের বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষজনের ঢাকা যাতায়াতের জন্য এটি একমাত্র রেল স্টেশন। ঢাকাগামী ট্রেনগুলো এখানে যাত্রাবিরতি জরুরি। অসংখ্য মানুষের দুর্ভোগ লাঘবের জন্য ঢাকাগামী ট্রেনগুলোর যাতে আহসানগঞ্জ রেল স্টেশনে যাত্রাবিরতি হয়, সে ব্যাপারে আমি আন্তরিকভাবে চেষ্টা করব। এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, আহসানগঞ্জ রেল স্টেশনে যাত্রীদের দুর্ভোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এবং জনস্বার্থ বিবেচনায় ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করা হবে যাতে দ্রুত এর একটি কার্যকর সমাধান পাওয়া যায়। যৌক্তিক কারণে আত্রাইয়ের আহসানগঞ্জ রেল স্টেশনে সব ঢাকাগামী ট্রেনের যাত্রা বিরতির জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত,

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুবির নিরাপত্তার প্রহরীর মৃত্যু : উপাচার্যের গভীর শোক প্রকাশ

বটিয়াঘাটা উপজেলার ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান :উপজেলা প্রশাসন

খুলনার ডুমুরিয়ার শলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তার বেহাল দশা। নেই সংস্কারের উদ্যোগ।

খুলনার ডুমুরিয়ার রংপুরের সলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তাটির ভেঙে গেছে।নেই কোন সংস্কারের উদ্যোগ।

ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 

শরীয়াহ বিরোধী আইন বাতিল করতে হবে – মাওঃ খলিলুর রহমান।

আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড

১০

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

১১

যশোরে নজরুল বর্ষ উপলক্ষেো প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠ

১২

সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

১৩

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

১৪

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

১৫

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১৬

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

১৭

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

১৮

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৯

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

২০