bntv24
৫ জুন ২০২৬, ৩:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধামইরহাটে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে ক্ষমতার অপব্যবহার করে এক গ্রাহকের বৈদ্যুতিক মিটার খুলে নিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ সমিতির তিন কর্মকর্তার বিরুদ্ধে।অভিযোগ সূত্রে জানা গেছে, ঘুষের টাকা না দেওয়ায় স্থানীয় ব্যবসায়ী জাহিদুল ইসলাম ভুট্টুর ধান ভাঙা মিলের বিদ্যুৎ সংযোগের মিটার গত মঙ্গলবার খুলে নেওয়া হয়। ফলে তার আয়ের একমাত্র উৎস মিলটি বন্ধ হয়ে গেছে এবং তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন।এ ঘটনার প্রতিবাদে ও দ্রুত সমাধানের দাবিতে শুক্রবার সকালে ধামইরহাট উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় জনগণের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু কর্মকর্তা গ্রাহকদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ মানুষের সঙ্গে অন্যায় ও দুর্নীতিমূলক আচরণ বন্ধ করতে হবে। একই সঙ্গে জাহিদুল ইসলাম ভুট্টুর মিলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনেরও দাবি জানান তারা।এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১০

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

১১

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

১২

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

১৪

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

১৫

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১৬

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১৭

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১৮

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

১৯

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

২০