bntv24
৩০ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানাধীন কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত এক কিশোরের মৃতদেহ ভাসতে দেখা গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টার সময় স্থানীয়রা লেকের পানিতে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পাওয়ার সাথে সাথেই হরিণটানা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পানিতে ভাসতে থাকা মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।পুলিশের প্রাথমিক ধারণা, মৃত কিশোরের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর হবে। তবে তাৎক্ষণিক ভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহের শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।হরিণটানা থানার ওসি বলেন, “মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি হত্যা নাকি পানিতে ডুবে মৃত্যু তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।এদিকে অজ্ঞাত কিশোরের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। কেএমপি খুলনা সহ আশপাশের থানা এলাকায় কোনো শিশু নিখোঁজ সংক্রান্ত তথ্য আছে কিনা তাও খোঁজ নেওয়া হচ্ছে।এ বিষয়ে কেএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, খুলনা মহানগরী সহ আশপাশের এলাকায় গত কয়েকদিনে কোনো শিশু নিখোঁজ হলে দ্রুত হরিণটানা থানা বা কেএমপির কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন। পুলিশ বলছে, মৃতদেহের পরিচয় শনাক্ত হলেই বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচামরিচের দাম বেড়ে কেজি ৪০০ টাকা

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

পোকখালী গোমাতলীর দক্ষিণ চরপাড়ার চলাচল সড়কের মরণ দশা, জনদূর্ভােগ চরমে

রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

১০

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

১১

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

১২

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

১৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

১৪

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

১৬

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

১৭

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৯

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

২০