৩০ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

মোল্লা জাহাঙ্গীর আলম :

গত কয়েক মাসের মধ্যে খুলনার বিএনপির ৪ জন শীর্ষ নেতাকে পরিকল্পিতভাবে “মিডিয়া ট্রায়ালের” শিকার হতে হয়েছে। জেলা বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, একটি রাজনৈতিক দলের অনুসারী সাংবাদিকদের ব্যবহার করে এই অপপ্রচার চালানো হচ্ছে।উল্লেখ্য ” ১) খুলনা মহানগর যুবদলের নেতা নাজমুল হুদা চৌধুরী সাগর এক ব্যবসায়ীর কাছে পাওনা টাকা ফেরত চেয়ে ফোন করেন। ওই ব্যবসায়ীর কাছ থেকে পুরো ঘটনা না জেনেই একটি মহল সাগরকে নিয়ে পত্রিকায় “চাঁদাবাজির অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশ করে। পরে ব্যবসায়ী নিজেই জানান, এটি পাওনা টাকার বিষয় ছিল। কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচার ছড়িয়ে পড়ে।২) খুলনা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ মোল্লাকে রীতিমতো এরশাদ শিকদারের সাথে তুলনা করে ঢালাওভাবে সংবাদ প্রচার করা হয়। চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অভিযোগ তোলা হয়। পরে তদন্তে দেখা যায়, ভুয়া ও বেনামে অভিযোগ দিয়ে তাকে নিয়ে পরিকল্পিতভাবে মিডিয়া ট্রায়াল করা হয়েছিল।৩) খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির বিরুদ্ধে ডুমুরিয়ার রাজস্বের টাকা আত্মসাতের অভিযোগ তোলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়ানো হলেও পরে দেখা যায়, অভিযোগের সেই টাকা জেলা পরিষদের কোষাগারেই জমা রয়েছে।৪) খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুকে নিয়ে বলা হয়, প্রশাসকের কাছের মানুষদের কাজ দেওয়া হয়েছে। অথচ যারা কাজ পেয়েছেন তারা সবাই কেসিসির বৈধ ঠিকাদারি লাইসেন্সের মাধ্যমেই কাজ করছেন এবং কাজে কোনো ত্রুটি পাওয়া যায়নি। তারপরও উদ্দেশ্যমূলকভাবে তাকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতাকর্মীরা বলছেন, সত্য-মিথ্যা যাচাই না করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ বিষয়ে -অনুসন্ধানে রূপসার মোল্লা জাহাঙ্গীর আলমের- মতামত পাওয়া গেছে। তিনি বলেন, খুলনার রাজনীতিতে যারা মাঠে সক্রিয়, তাদেরকে বিতর্কিত করতেই এই ধরনের পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। তিনি আরও বলেন, সত্য উদঘাটন না করে শুধু অভিযোগ প্রচার করা হলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা অনেকটাই কমে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০