bntv24
৩০ জুলাই ২০২৬, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

বৈষম্যহীন সমাজ গঠন, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যলয়ে ও কেদারগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় র‍্যালি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ জুলাই-২৬) পিএফজি সমন্বয়কারী মোঃ ওয়াজেদ আলি খান-এর সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ সানোয়ার হোসেন ডালিম-এর সঞ্চালনায় এফসিডিওর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), মুজিবনগর-এর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজসেবক, সাংবাদিক, যুব প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে মাদক, সহিংসতা ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।সমাবেশে বক্তব্য রাখেন, পিস অ্যাম্বাসেডর মুনশী মোকাদ্দেস হোসেন, শিক্ষক ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, সমাজসেবক বুলবুল আহম্মেদ, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম, শিক্ষিকা নিলুফা সুলতানা, বাংলাদেশ ন্যাশনালিস্ট রিটায়ার্ড ফোর্সেস ফোরাম (BNRFF)-এর জেলা আহ্বায়ক রোকনুজ্জামান বকুল এবং আনন্দবাস গ্রামের জয়ন্ত কুমার।বক্তারা বলেন, বর্তমানে স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার উদ্বেগজনক। বিশেষ করে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সহজলভ্য হওয়ায় যুবসমাজ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। তারা বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন।বক্তারা আরও বলেন, মাদকাসক্তি থেকে মুক্তির জন্য ব্যক্তিগত ইচ্ছাশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারে বিশেষ করে মায়েদের সচেতনতা বৃদ্ধি, তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং নিয়মিত জনসচেতনতামূলক প্রচারণা চালানোর মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। পাশাপাশি গুজব, সহিংসতা ও বিভেদ পরিহার করে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানানো হয়।সভাপতির বক্তব্যে পিএফজি সমন্বয়কারী মোঃ ওয়াজেদ আলী খান বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ ছাড়া মাদক নির্মূল করা সম্ভব নয়। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি করলে এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব।”তিনি আরও বলেন, রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে মুজিবনগর শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১০

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১১

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

১২

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

১৩

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

১৪

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

১৫

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

১৬

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

১৭

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

১৮

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১৯

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

২০