১১ জুন ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় লক্ষাধিক টাকার সরকারি গাছ কর্তনের অভিযোগ, নির্দেশনা মানেনি প্রভাবশালীরা ‎

স্টাফ রিপোর্টার, খুলনা:
‎ডুমুরিয়ায় লক্ষাধিক টাকা মূল্যের ২০টি বড় আম ও শিরিশ গাছ বিক্রি করে দিয়েছে প্রভাবশালী মহল। ক্রেতা সরকারি নির্দেশনা উপেক্ষা করে গাছগুলো কেটেও নিয়েছে। সরকারি সম্পদ লুটের এমন ঘটনায় এলাকা জুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলার শোভনা কুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে উপজেলা প্রশাসন বলছে বিষয়টি খতিয়ে দেখা হবে।সরেজমিনে গিয়ে স্থানীয় ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, শোভনা ইউনিয়নের কুলতলা এলাকায় সৈয়দপুর ট্রাষ্টের সরকারি সম্পত্তিতে ২০টি ফলজ ও বনজ বড় বড় বৃক্ষ ছিল।যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। সম্প্রতি স্থানীয় পরিমল মন্ডল, চিত্তরঞ্জন বিশ্বাস,সাধন গাইন ও অজিত সরকার ওই গাছগুলো খর্ণিয়া রানাই এলাকার কাঠ ব্যবসায়ী কুতুব উদ্দিনের নিকট বিক্রি করে।কুতুব উদ্দিন তার দলবল নিয়ে বীর দর্পে প্রকাশ্যে গাছগুলো কেটে সাবাড় করে। এ বিষয়ে জানতে চাইলে শোভনা ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে গত বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে দেখি সরকারি সম্পত্তিতে থাকা ১৫টি আম ও ৪টি শিরিশ গাছ কুতুব উদ্দিন নামীয় এক ক্রেতা পরিচয়ধারী গাছ গুলো কেটে সাবাড় করে ফেলেছে। তাৎক্ষণিকভাবে কর্তন কৃত গাছগুলো না সরাতে ক্রেতা বিক্রেতা কে নির্দেশ দিয়ে চলে আসি। পরবর্তীতে বিষয়টি অবহিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা প্রশাসক, ইউএনও সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে লিখিত ভাবে জানানো হয়েছে।ক্রেতা কুতুব উদ্দিন বলেন,পরিমল মন্ডল, চিত্তরঞ্জন বিশ্বাস,সাধন গাইন ও অজিত সরকারের নিকট থেকে ৪৫ হাজার টাকায় ক্রয় করি এবং তাদের নির্দেশে জব্দকৃত গাছগুলো নিয়ে এসেছি। ঘটনা প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।তদন্তে অভিযোগের সত্যতা মিললে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০