bntv24
১৫ জুন ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

ডেস্ক :
যশোরের শার্শা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১৫ জুন) দুপুরে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন (২৪) এবং মেহেদি হাসান টুটুল (২৫)। এছাড়া মামলার অপর দুই আসামি আব্দুল্লাহ আল মামুন (২৬) ও ইমন (২৪) বর্তমানে পলাতক রয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জুন দিবাগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন ওই প্রবাসীর স্ত্রী। এ সময় ওত পেতে থাকা একই গ্রামের আব্দুর রহমান ইমন ও মেহেদি হাসান টুটুলসহ ৫ জন তাকে জোরপূর্বক জিম্মি করে। পরে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী নারী শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে মামলা রুজু করে।শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা দায়ের করেছি। এরপর রোববার (১৪ জুন) রাতে বিশেষ অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত পলাতক বাকি দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

পাঁচ বছরের ডিভোর্স মামলার লড়াই, অবশেষে ভালোবাসার জয় হলো:নথি ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী

প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা

কালের পরিক্রমায় ঈদগাঁওর গ্রামাঞ্চল থেকে বিলুপ্তির পথে পুকুর-জলাশয় : সংরক্ষণের দাবী

ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে সনদপত্র বিতরণ 

“মা” কে নির্যাতন করার অভিযোগে দুই সন্তান আটক, কারাগারে প্রেরণ

ডুমুরিয়ায় কাঁঠালের বাম্পার ফলন: হাসি ফুটেছে চাষিদের মুখে

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

১০

‘রাইতে ঘুমাতে পারি না, মনে হয় এই বুঝি মাটি চাপা পড়ে মরে গেলাম’-‘ তাবু টানিয়ে থাকতিছি ‘..

১১

চট্টগ্রামে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামী আটক

১২

নগরীর আড়ংঘাটা থেকে অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

১৩

খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ

১৪

খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

১৫

চলতি সপ্তাহেই খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল চালুর সম্ভাবনা

১৬

কেশবপুরে কৃষকের পাশে কৃষি বিভাগ, মাঠেই মিলছে সমাধান

১৭

সোনাডাঙ্গা মডেল থানার ওসির সাথে ‘নিরাপদ খুলনা চাই’ থানা কমিটির মতবিনিময়

১৮

মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে

১৯

সংবিধানের ৭০ ধারা বাতিল আন্দোলন: এক দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস

২০