১৮ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে একরাতে ৬ বার লোডশেডিং

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁওতে তীব্র লোডশেডিং চলছে। ফলে গরমে অতিষ্ঠ হয়ে পড়েন নারী-পুরুষসহ শিশু কিশোরেরা।জানা যায়,ঈদগাঁও বাজারে বিদ্যুৎ বিভ্রান্ট চরমে উঠেছে। দেখার যেন কেউ নেই। বাজারে বিদ্যুৎতের উপর নির্ভরশীল বহু ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা বানিজ্য নিয়ে থমকে যাচ্ছেন। কম্পিউটার, ফটো কপি, প্রিন্ট,বরফ মিল,রাইসমিলসহ আরো ব্যবসায়ীক প্রতিষ্ঠান। বিদ্যুৎ যতক্ষণ থাকবে,ততক্ষণ আয়ের চাকা ঘুরবে। বিদ্যুৎ স্থায়ী হচ্ছেনা।এছাড়া বাজার কেন্দ্রীক হাসপাতাল,এক্স-রে,প্যাথলজি সেন্টার ও ডেন্টাল চিকিৎসালয় রয়েছে। ফ্রিজে দামী ইনজেকশন আছে। রোগীর সেবার প্রয়োজনীয় জিনিসপত্রও রয়েছে। ঘন ঘন লোড শেডিংয়ের কারনে হাসপাতালের জিনিসপত্র নষ্ট হওয়ার উপক্রম শুরু হয়। ঈদগাঁও উপজেলা পাঁচটি ইউনিয়নের পাড়া মহল্লাজুড়ে অসংখ্য ঘরবাড়ীতে ফ্রিজ,রাইস কুকার,মটরসহ বিদ্যুৎতের উপর নির্ভরশীল বহু জিনিস রয়েছে। মঙ্গলবার মাগরিবের নামাজের পর থেকে রাত একটা পযন্ত ৬টি বার লোডশেডিং চোখে পড়েছে। যার ফলে শিশু,কিশোরসহ নারী পুরুষরা বিপাকে পড়েন গরমে। চার্জিং ফ্যানও দীর্ঘক্ষন স্থায়ী হয়না।ব্যবসায়ী ছৈয়দ করিম জানান,ঈদগাঁও বাজারও আশপাশ বিদ্যুৎ লোডশেডিং চলছে। ব্যবসার দিকে লক্ষ্য রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী।ঈদগাঁও জোনাল অফিস এ বর্তমান পীক ডিমান্ড ১৯ মেগাওয়াট তার বিপরীতে বরাদ্দ ১০ মেগাওয়াট। লোডশেডিং ৯ মেগাওয়াট ফলে অর্ধেক লাইন বন্ধ রেখে বাকি অর্ধেক চালু রাখতে হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশের কথা জানিয়েছেন পবিস,ঈদগাঁও জোনাল অফিস এজিএম মো: আলমগীর কবির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর

ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে বিশ্ব যুব দিবস উপলক্ষে যুব ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

ঈদগাঁওর গ্রামীন জনপদ থেকে বিলুপ্তি লাঙ্গল,জোয়াল ও মই’র হালচাষ

দ্রুত বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার না হলে আন্দোলনে নামবেন যানবাহন মালিক-শ্রমিকেরা

রূপসায় যুবদল নেতার ভাইকে গুলি করে হত্যা

নয়া ধূমকেতু পত্রিকার মোড়ক উন্মোচন করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত

বিশ্বনাথে প্রবাসীর পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান

কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা

১০

নাট্যকার ও কবি মুহম্মদ শফি এবার পাচ্ছেন “দ্যোতনা” সাহিত্য পদক

১১

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা -২০২৬ সমাপনী অনুষ্ঠান

১২

খুলনা মহানগরীরকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা আমাদের স্বপ্ন– কেসিসি প্রশাসক 

১৩

কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প

১৪

কেশবপুরে “ভোরের আলো” সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

১৫

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

১৬

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা -২০২৬ সমাপনী অনুষ্ঠান

১৭

বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, খুলনা জেলা কমিটি অনুমোদিত,মো: নজরুল ইসলাম, সদস্য সচিব হয়েছে :

১৮

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সেবা সহজলভ্য করার তাগিদ

১৯

বটিয়াঘাটায় খুলনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের দোয়া ও আলোচনা সভা

২০