১৮ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দলের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি মনার

ডেস্ক :

খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা বলেছেন, বিগত দেড় দশকের স্বৈরাচারী শাসনের অবসান হলেও পরাজিত শক্তির দোসররা এখনো ষড়যন্ত্রের জাল বুনে চলেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার করে বর্তমান সরকার এবং জনমানুষের দল বিএনপি’র বিরুদ্ধে নানামুখী অপপ্রচার চালাচ্ছে। তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এই মিথ্যাচারের জবাব দিয়ে অপশক্তির মুখোশ উন্মোচন করতে হবে। বুধবার বেলা ১১টায় খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এড. মনা মাঠপর্যায়ের নেতা-কর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যাঁদের রক্ত ও ঘামের বিনিময়ে আজ আমরা ফ্যাসিবাদের অন্ধকার থেকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, সেই তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরাই দলের আসল চালিকাশক্তি। কেউ যদি দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা, চাঁদাবাজি বা জনবিরোধী কর্মকান্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতার দাপট নয়, বরং মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য।তিনি আরও বলেন, খুলনা সবসময়ই সামাজিক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার চারণ ভূমি। আমরা একটি বৈষম্যহীন ও নিরাপদ খুলনা গড়তে প্রতিশ্র“তিবদ্ধ, যেখানে প্রতিটি নাগরিক তাঁর পূর্ণ অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচবেন। মনে রাখবেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দলের পকেট প্রতিষ্ঠান নয়, এটি খুলনাবাসীর স্বপ্নের প্রতিষ্ঠান। অতীতে এই প্রতিষ্ঠানকে স্থবির করে রাখা হয়েছিল। আমরা সেই আমলাতান্ত্রিক জটিলতা ও স্থবিরতা কাটিয়ে কেডিএ-কে একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। পরিকল্পিত নগরায়ণ, জলাবদ্ধতা দূরীকরণ এবং আধুনিক খুলনা গড়ার এই লড়াইয়ে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না।জরুরি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহভায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বদরুল আনাম খান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, থানা সভাপতি কে এম হুমায়ূন কবির, সেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল এবং এড. শেখ মোহাম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন থানা সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আসাদুজ্জামান আসাদ, আহসান মৃধা খোকন, জামাল তালুকদার, মিজানুর রহমান মিলটন, রকিবুল ইসলাম মতি, বিপ্লবুর রহমান কুদ্দুস, মতলেবুর রহমান মিতুল ও মোঃ নাসির উদ্দিন, মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম-আহবায়ক এড. হালিমা আক্তার খানম, জাসাসের আহবায়ক ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চু, সদস্য সচিব কে এম এ জলিল, খুলনা মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শফি, মহানগর কৃষক দলের সদস্য সচিব শেখ আদনান ইসলাম দীপ, ছাত্রদলের আহবায়ক মোঃ তাজিম বিশ্বাস, সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব এবং নূরুল হুদা পলাশসহ থানা ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে স্বরাষ্ট্রমন্ত্রীর খুলনা সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং খুলনা মহানগর বিএনপি’র প্রয়াত সিনিয়র নেতা সাহারুজ্জামান মোর্ত্তজার স্মরণে নাগরিক সভা আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর

ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে বিশ্ব যুব দিবস উপলক্ষে যুব ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

ঈদগাঁওর গ্রামীন জনপদ থেকে বিলুপ্তি লাঙ্গল,জোয়াল ও মই’র হালচাষ

দ্রুত বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার না হলে আন্দোলনে নামবেন যানবাহন মালিক-শ্রমিকেরা

রূপসায় যুবদল নেতার ভাইকে গুলি করে হত্যা

নয়া ধূমকেতু পত্রিকার মোড়ক উন্মোচন করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত

বিশ্বনাথে প্রবাসীর পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান

কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা

১০

নাট্যকার ও কবি মুহম্মদ শফি এবার পাচ্ছেন “দ্যোতনা” সাহিত্য পদক

১১

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা -২০২৬ সমাপনী অনুষ্ঠান

১২

খুলনা মহানগরীরকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা আমাদের স্বপ্ন– কেসিসি প্রশাসক 

১৩

কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প

১৪

কেশবপুরে “ভোরের আলো” সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

১৫

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

১৬

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা -২০২৬ সমাপনী অনুষ্ঠান

১৭

বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, খুলনা জেলা কমিটি অনুমোদিত,মো: নজরুল ইসলাম, সদস্য সচিব হয়েছে :

১৮

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সেবা সহজলভ্য করার তাগিদ

১৯

বটিয়াঘাটায় খুলনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের দোয়া ও আলোচনা সভা

২০