১৮ জুন ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে গ্রেফতার-৭

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও থানা পুলিশ বিশেষ অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে। একই সঙ্গে পৃথক অভিযানে  অপরাধে জড়িত সন্দেহে আরো ৫জনকে আটক করা হয়।পুলিশ সূত্র মতে,গোপন সংবাদের ভিত্তিতে ১৭ই জুন দুপুর দেড়টার দিকে ঈদগাঁও থানার একটি বিশেষ টিম জালালাবাদের বাঁশঘাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক সেবনের প্রস্তুতিকালে দুই যুবককে হাতে নাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হল,জিয়াবুল বশর ও আনোয়ার হোসেন। তারা উভয়ে জালালাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তেলিপাড়া এলাকার বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে ইয়াবা সেবন কাজে ব্যবহৃত ৬টি প্লাস্টিকের পাইপ, ৪টি লাল রঙের বোতলের ছিপি,একটি গ্যাস লাইটারসহ ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত একটি ফয়েল পেপার জব্দ করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৭ ধারায় ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ঈদগাঁও থানার মামলা নং-১৪, ১৮ জুন ২০২৬।এদিকে থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে পরিচালিত অন্যান্য অভিযানে আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দুইজন সিআর পরোয়ানাভুক্ত, একজন জিআর পরোয়ানাভুক্ত এবং দুইজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।সিআর পরোয়ানাভুক্ত আসামিরা হলেন রবিয়া বসরীও জান্নাত আরা বেগম। জিআর পরোয়ানা ভুক্ত আসামি হলেন,দেলোয়ার হোসেন। এছাড়া অপরাধে জড়িত থাকার সন্দেহে আনোয়ার হোসেন ও মো. ইব্রাহিমনামে দুইজনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিকে বৃহস্পতিবার (১৮ জুন) আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়।
ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছেন ঈদগাঁও থানা কে মাদকমুক্ত রাখতে এবং যেকোন ধরনের অপরাধ দমনে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অভিযান ভবিষ্যতে জোরালোভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর

ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে বিশ্ব যুব দিবস উপলক্ষে যুব ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

ঈদগাঁওর গ্রামীন জনপদ থেকে বিলুপ্তি লাঙ্গল,জোয়াল ও মই’র হালচাষ

দ্রুত বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার না হলে আন্দোলনে নামবেন যানবাহন মালিক-শ্রমিকেরা

রূপসায় যুবদল নেতার ভাইকে গুলি করে হত্যা

নয়া ধূমকেতু পত্রিকার মোড়ক উন্মোচন করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত

বিশ্বনাথে প্রবাসীর পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান

কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা

১০

নাট্যকার ও কবি মুহম্মদ শফি এবার পাচ্ছেন “দ্যোতনা” সাহিত্য পদক

১১

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা -২০২৬ সমাপনী অনুষ্ঠান

১২

খুলনা মহানগরীরকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা আমাদের স্বপ্ন– কেসিসি প্রশাসক 

১৩

কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প

১৪

কেশবপুরে “ভোরের আলো” সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

১৫

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

১৬

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা -২০২৬ সমাপনী অনুষ্ঠান

১৭

বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, খুলনা জেলা কমিটি অনুমোদিত,মো: নজরুল ইসলাম, সদস্য সচিব হয়েছে :

১৮

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সেবা সহজলভ্য করার তাগিদ

১৯

বটিয়াঘাটায় খুলনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের দোয়া ও আলোচনা সভা

২০