bntv24
১৯ জুন ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেরখাদায় ডা. জুবাইদা রহমানের জন্মদিনে এতিমদের খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে খুলনার তেরখাদা উপজেলায় কোরআন খতম, দোয়া মাহফিল এবং এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার উপজেলার ইখড়ি এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া তারবিয়াতুল উম্মাহ কওমি মহিলা মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভেজ মল্লিক।অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় ডা. জুবাইদা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়। পরে মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কনিষ্ঠ কন্যা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশসহ আটক ৮

জনকল্যাণে মানুষের পাশে থেকে আজীবন কাজ করতে চাই : এমপি লবি

আমির হামজা হত্যা মামলার পলাতক আসামি ‘বডি সোহেল’ গ্রেফতার

বেফাঁস মন্তব্য, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

ডুমুরিয়ায় মৎস্য অভয়াশ্রম ঘিরে নতুন সম্ভাবনা: ফিরছে বিলুপ্তপ্রায় দেশি মাছ

ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন

তরুণদের মানসিক স্বাস্থ্য সঙ্কট গভীরতর: প্রযুক্তি আসক্তি, বেকারত্ব ও চিকিৎসা সংকটে বাড়ছে উদ্বেগ

জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

১০

ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের যুব বিভাগে কর্মী সভা ও কমিটি গঠন

১১

রূপসায় পুলিশের অভিযানে পিস্তলসহ ১ জন আটক, এলাকায় চাঞ্চল্য.

১২

ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত

১৩

জিয়াউর রহমান দেশের মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠার রাজনীতির পথ দেখিয়েছিলেন- এমপি হেলাল.

১৪

মাদারীপুরে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

১৫

শিরোমণিতে ময়লার স্তূপে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি; নিরুত্তাপ প্রশাসন

১৬

ঈদগাঁওতে যোগদানের ১মাস ৯দিনের মাথায় ইউএনও মংচিংনু মারমার বদলি

১৭

তেরখাদায় ডা. জুবাইদা রহমানের জন্মদিনে এতিমদের খাবার বিতরণ

১৮

মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের  মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত 

১৯

তেরখাদায় পল্লী বিদ্যুতের টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, তাপদাহে ২৪ ঘণ্টার অর্ধেকই বিদ্যুৎহীন

২০