২৬ জুন ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ডেস্ক :

অদ্য ২৬ জুন ২০২৬ খ্রি. সকাল ০৮:৪৫ ঘটিকায় “মাদকমুক্ত সমাজ গঠনে সবাই মিলে এগিয়ে আসি” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে শহীদ হাদিসপার্ক প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। উক্ত র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা মহোদয়! বিশেষ অতিথির বক্তব্যে, অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন তখনই সার্থক ও অর্থবহ হবে, যখন এর মূল বার্তা আমরা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করতে সক্ষম হবো! মাদক প্রতিরোধে কেবল একটি দিবস পালনই যথেষ্ট নয়; বরং বছরজুড়েই সচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।তিনি বলেন, কোনো মানুষ জন্মগতভাবে মাদকাসক্ত হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে না। পারিবারিক অবহেলা, অসচেতনতা, খারাপ সঙ্গ ও সামাজিক পরিবেশের প্রভাবে অনেকেই মাদকের দিকে ঝুঁকে পড়ে। তাই সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান বিদ্যালয়ে নিয়মিত যাচ্ছে কি না, কার সঙ্গে চলাফেরা করছে এবং তার কর্মকাণ্ড কী, এসব বিষয়ে পরিবারের সার্বক্ষণিক নজর রাখা একান্ত প্রয়োজন। ঠিক একইভাবে সন্তানদের হাতে মোবাইল ফোন তুলে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; তারা মোবাইলের মাধ্যমে কী দেখছে এবং কী শিখছে, সেদিকেও অভিভাবকদের খেয়াল ও সর্বদা সচেতন থাকতে হবে। এছাড়া অপ্রাপ্তবয়স্ক সন্তানদের আবদারের প্রেক্ষিতে তাদেরকে দামী মোটরসাইকেল কিনে দেওয়ার আগে, তাদের চলাফেরা ও বন্ধু-বান্ধব সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক সংশ্লিষ্টদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে! অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মিজ্ হুরে জান্নাত, জেলা প্রশাসক, খুলনা! এসময় উপস্থিত ছিলেন জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম সেবা, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্), খুলনা রেঞ্জ, জনাব সিফাত মেহনাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), খুলনা, জনাব ডা: মোছাঃ মাহফুজা খাতুন, সিভিল সার্জন, খুলনা, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনা, জনাব মোঃ হাসানুর রহমান অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় খুলনা এবং খুলনাস্থ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাসহ শিক্ষকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১০

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১১

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১২

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৩

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৪

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৫

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

১৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

১৭

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

১৮

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

১৯

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

২০