২৯ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রূপসায় পা”নিতে ডু”বে মাদ্রাসাছাত্র সিজাদের ম”র্মান্তিক মৃ”ত্যু

মোল্লা জাহাঙ্গীর আলম :

পানির নিচে তলিয়ে গেল ৭ বছরের একটা স্বপ্ন। খুলনার রূপসা উপজেলার জয়পুর অচিনতলা মাদ্রাসার শিক্ষার্থী সিজাদ ৭ আর নেই। বাবা মুরাদ শরীফের আদরের সন্তান, মায়ের কোলজুড়ে থাকা ছেলেটি গোসল করতে নেমে ফিরল লাশ হয়ে।এলাকাবাসী ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, ২৮ জুন রবিবার দুপুরে জয়পুর অচিনতলা মাদ্রাসার ছাত্র সিজাদ পাশ্ববর্তী একটি মাছের ঘেরে গোসল করতে নামে। বয়স মাত্র ৭ বছর। পানির গভীরতা, স্রোত—কিছুই বোঝার বয়স হয়নি তার।কিছুক্ষণের মধ্যেই পানিতে তলিয়ে যায় সিজাদ। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘেরে নেমে তাকে উদ্ধার করেন। নিথর দেহ নিয়ে ছুটে যান রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের বারান্দায় বাবা মুরাদ শরীফের আহাজারিতে ভারি হয়ে ওঠে বাতাস।সিজাদ জয়পুর অচিনতলা মাদ্রাসায় পড়ত। কোরআন শিখছিল, মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন দেখছিল। বাবার ইচ্ছা ছিল—ছেলে আলেম হবে। সেই স্বপ্ন পানির নিচে তলিয়ে গেল।এলাকার এক শিক্ষক বলেন, “ছেলেটা খুব শান্ত ছিল। আজান দিলেই মাদ্রাসায় চলে আসত। কে জানত, দুপুরের গোসলই তার জীবনের শেষ গোসল হবে।সিজাদের মৃত্যু আবারও মনে করিয়ে দেয়—বর্ষা মৌসুমে খাল-বিল, ঘের, পুকুর শিশুদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। একটু অসাবধানতায় একটা পরিবার শেষ হয়ে যায়।স্থানীয়রা দাবি জানিয়েছেন, মাদ্রাসা-স্কুলে শিশুদের সাঁতার ও পানিতে নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো হোক। ঘের-পুকুরের পাড়ে বেড়া দেওয়ার ব্যবস্থা করা হোক।সিজাদের জানাজা জয়পুর গ্রামেই অনুষ্ঠিত হবে। কবর দেওয়া হবে পারিবারিক কবরস্থানে। ৭ বছরের নিষ্পাপ শিশুটির কবরের পাশে দাঁড়িয়ে বাবা মুরাদ শরীফ শুধু বলছেন, “আব্বা, একটু ডাক দে…”আল্লাহ সিজাদকে জান্নাতুল ফেরদৌস দান করুন। শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন _ আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

১০

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১১

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১২

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১৩

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৫

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৬

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৭

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৮

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৯

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

২০