৬ জুলাই ২০২৬, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কয়রায় মডেল মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ, নকশা লঙ্ঘনের আশঙ্কা

কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজে প্রকৌশল নকশা অনুসরণ না করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্মাণকাজে নকশা অনুযায়ী মানসম্মত উপকরণ ও নির্ধারিত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না, যা ভবিষ্যতে ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করতে পারে।অভিযোগে বলা হয়েছে, প্রকল্পের গুরুত্বপূর্ণ কাঠামো কলাম (পিলার) নির্মাণে প্রকৌশল নকশা অনুযায়ী প্রতি ৪ ইঞ্চি পরপর রডের স্টিরাপ (বাঁধন) দেওয়ার কথা থাকলেও বাস্তবে প্রায় ৮ ইঞ্চি পরপর স্টিরাপ দেওয়া হচ্ছে। একই সঙ্গে যেখানে ১২ মিলিমিটার ব্যাসের রড ব্যবহারের কথা রয়েছে, সেখানে ৮ মিলিমিটার রড ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।সংশ্লিষ্টদের মতে, একটি সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে নকশা থেকে বিচ্যুতি ঘটলে ভবনের স্থায়িত্ব ও নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে। তাই দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।স্থানীয় সচেতন মহলের বক্তব্য, সরকারের অর্থায়নে নির্মিত জনকল্যাণমূলক প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ গ্রহণযোগ্য নয়। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শন, নির্মাণসামগ্রীর গুণগত মান পরীক্ষা এবং প্রকৌশল নকশা অনুযায়ী কাজ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।এ বিষয়ে প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান, দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০