৬ জুলাই ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে করাতকলে গাছ চেরাইকালে শ্রমিকের হাত বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁওতে গাছ চেরাইকালে করাতকলে কাজ করতে গিয়ে মনসুর আলম নামে এক শ্রমিকের একটি হাত কব্জি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল সকাল ১১টার দিকে ঈদগাঁও বাজারের একটি করাতকলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত মনসুর আলম উপজেলার ইসলামাবাদ ৭নং ওয়ার্ড খোদাই বাড়ী এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র মতে, প্রতিদিনের মতো ঈদগাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন পূর্ব পাশে শফির মালিকানাধীন করাতকলে গাছ চেরাইয়ের কাজ করছিলেন মনসুর আলম। এসময় অসাবধানতাবশত তার হাত করাতে লেগে গেলে মুহূর্তেই কব্জি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় আশফাক উদ্দিন আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার বলেন, তিনি ফেসবুকের মাধ্যমে ঘটনাটি সম্পর্কে জেনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোন অভি যোগ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার ডুমুরিয়ার শলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তার বেহাল দশা। নেই সংস্কারের উদ্যোগ।

খুলনার ডুমুরিয়ার রংপুরের সলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তাটির ভেঙে গেছে।নেই কোন সংস্কারের উদ্যোগ।

ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 

শরীয়াহ বিরোধী আইন বাতিল করতে হবে – মাওঃ খলিলুর রহমান।

আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

যশোরে নজরুল বর্ষ উপলক্ষেো প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠ

সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

১০

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

১১

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১২

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

১৩

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

১৪

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৫

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

১৬

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

১৭

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৮

শাহপুরে গাঙচিলের সাহিত্য আড্ডা সাহিত্য-সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

কেশবপুরে দু’টি মাঃ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন আব্দুল হাল

২০