৬ জুলাই ২০২৬, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসপাতালের বেডে শিবলী লস্কর- দেখতে জাহাঙ্গীর আলম

মোল্লা জাহাঙ্গীর আলম
হাসপাতালের বেডে শুয়ে আছেন রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বাসিন্দা শিবলী আহমেদ লস্কর। তাকে দেখতে গেলেন উক্ত ইউনিয়নের বাসিন্দা মোল্লা জাহাঙ্গীর আলম। আজ ৬ জুলাই ২০২৬ সকাল ১০টায় ইসলামিক হাসপাতালে গিয়ে তিনি শিবলীর চিকিৎসার খোঁজখবর নেন।উল্লেখ্য “গত ৪ জুলাই শনিবার রাত ১টায় খুলনার ইসলামিক হাসপাতালে শিবলী লস্করের অপারেশন হয়। অপারেশনে তার ডান পায়ের কোমর / হিপ হাড় এর উপরের অংশে লোহার রঢ দিয়ে জোড়া লাগানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।হাসপাতালের বেডের পাশে বসে মোল্লা জাহাঙ্গীর আলম বলেন, বিপদে বন্ধু চেনা যায়, তবে বিপদ আপদ কখন কার জীবনে আছে তা বলা যায় না। শিবলী ভাই আমাদের এলাকার গর্ব। মানুষের বিপদে সবার আগে ছুটে যায় সে। আজ আমিই তার পাশে দাঁড়ালাম। এ সময় জাহাঙ্গীর আলম শিবলীর দ্রুত সুস্থতা কামনা করেন।বিস্তারিত ঘটনা. গত ৩ জুলাই মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার পর শিবলী লস্করকে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ইসলামিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই ৪ জুলাই রাত ১টায় তার জটিল অপারেশন সম্পন্ন হয়।ঘাটভোগ ইউনিয়ন বিএনপির যুবদলের রাজনীতির সাথে জড়িত শিবলী লস্কর গরীব-দুঃখী মানুষের বন্ধু হিসেবে এলাকায় পরিচিত। যেকোনো সামাজিক কাজে তিনি সবার আগে পাশে দাঁড়ান।শিবলীর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকে ঘাটভোগ ইউনিয়ন ও আনন্দনগর গ্রামের মানুষ উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। দলের নেতাকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে তার খোঁজখবর নিচ্ছেন। তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।সর্বশেষ আপডেট-এখন শিবলী লস্কর শারীরিক ভাবে সুস্থ। চিকিৎসকদের ভাষ্যমতে তার অবস্থার উন্নতি হচ্ছে। দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে দ্রুতই তিনি ঘাটভোগবাসীর মাঝে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার ডুমুরিয়ার শলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তার বেহাল দশা। নেই সংস্কারের উদ্যোগ।

খুলনার ডুমুরিয়ার রংপুরের সলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তাটির ভেঙে গেছে।নেই কোন সংস্কারের উদ্যোগ।

ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 

শরীয়াহ বিরোধী আইন বাতিল করতে হবে – মাওঃ খলিলুর রহমান।

আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

যশোরে নজরুল বর্ষ উপলক্ষেো প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠ

সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

১০

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

১১

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১২

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

১৩

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

১৪

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৫

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

১৬

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

১৭

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৮

শাহপুরে গাঙচিলের সাহিত্য আড্ডা সাহিত্য-সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

কেশবপুরে দু’টি মাঃ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন আব্দুল হাল

২০