৬ জুলাই ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর গ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

নিজস্ব প্রতিনিধি :
মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর গ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর বসতঘরের সামনে পেয়ারা গাছের নিচে মরদেহ মাটিচাপা দেওয়ার অভিযোগে স্বামী আলমগীর হোসেন (২৭) গ্রেপ্তার হয়েছেন। ঘটনার প্রায় ২০ দিন পর সোমবার (৬ জুলাই) তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ির উঠান থেকে নিহত জাহেদা বেগমের (৩৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত জাহেদা বেগম রাজনগর উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের বাসিন্দা এবং তিনি আট বছর বয়সী এক ছেলে সন্তানের জননী। অভিযুক্ত আলমগীর হোসেন করিমপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জুন রাত আনুমানিক ৯টার দিকে পারিবারিক কলহের জেরে আলমগীর হোসেন তাঁর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ঘটনাটি গোপন করতে গভীর রাতে বসতঘরের সামনের উঠানে একটি পেয়ারা গাছের নিচে গর্ত খুঁড়ে মরদেহ মাটিচাপা দেন।ঘটনার কয়েক দিন পর সন্দেহ এড়াতে আলমগীর দাবি করেন, তাঁর স্ত্রী বিদেশে চলে গেছেন। এ বিষয়ে তিনি মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহেল হোসেনের সঙ্গে যোগাযোগ করে একই দাবি করেন। চেয়ারম্যান বিদেশে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে আলমগীর তা দেখাতে ব্যর্থ হন এবং নানা ধরনের টালবাহানা শুরু করেন। এতে চেয়ারম্যানের সন্দেহ হলে তিনি বিষয়টি রাজনগর থানা পুলিশকে অবহিত করেন।পরে আলমগীর থানায় এসে স্ত্রী নিখোঁজ দাবি করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে চাইলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্যে অসংগতি ধরা পড়লে তাঁকে হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেন।পরবর্তীতে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইডি ও পিবিআই কর্মকর্তাদের উপস্থিতিতে বাড়ির উঠান খুঁড়ে জাহেদা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”পুলিশ জানায়, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

শাহপুরে গাঙচিলের সাহিত্য আড্ডা সাহিত্য-সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১০

কেশবপুরে দু’টি মাঃ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন আব্দুল হাল

১১

কলেজে আইসিটি শিক্ষক নাই,অভিভাবকরা হতাশ। বিএল কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত # এইচএসসি ক্লাসে মোবাইল নিষিদ্ধ # প্রতিদিন ক্লাসটেস্ট পরীক্ষা # ক্লাসে ৭৫% উপস্থিতি না হলে বোর্ড পরীক্ষায় অংশ নিতে পারবেনা

১২

ইসলামপুরে জায়গা বিরোধে কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্ন!

১৩

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি লুৎফুর রহমান কাজল 

১৪

সাংবাদিক মিয়া বদরুল আলমের পবিত্র ওমরাহ পালন উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

১৫

ডুমুরিয়ার থুকড়ায় সিরাতুন্নবী (স.) মাহফিল উপলক্ষে ক্বিরাত-গজল ও ক্রীড়া প্রতিযোগিতা

১৬

তাপসী স্মৃতি সংস্কৃতি পরিষদ আয়োজনে ফলক উদ্বোধন করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার :

১৭

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

১৮

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

১৯

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

২০