bntv24
৭ জুলাই ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

ডেস্ক :

যথাযোগ্য মর্যাদায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।যথাযোগ্য মর্যাদায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষ্যে ৫ আগস্ট সকাল নয়টায় নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময়ে নগরীর শিববাড়ি মোড়, শহিদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, জিরোপয়েন্ট, কুয়েট সংলগ্ন এলাকা, রূপসা মোড়, নতুন রাস্তাসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। দুপুরে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে-কেয়ার, শিশু বিকাশ কেন্দ্র, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে প্রীতিভোজের আয়োজন করা হবে। সুবিধাজনক সময়ে শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।এছাড়া সকাল ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নিহত শহিদ পরিবারের সদস্য- আহত ছাত্র-জনতা-জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।প্রস্তুতি সভায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, মো: মমিনুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) অমিত কুমার বর্মন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো: মেহেদী হাসান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাইযোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে:আবহাওয়া অধিদপ্তর

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত

কাঁচামরিচের দাম বেড়ে কেজি ৪০০ টাকা

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

পোকখালী গোমাতলীর দক্ষিণ চরপাড়ার চলাচল সড়কের মরণ দশা, জনদূর্ভােগ চরমে

রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন

১০

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

১১

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

১২

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

১৩

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

১৪

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

১৫

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

১৬

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

১৭

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

১৮

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

২০